Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩২ তারীখুল খুলাফা ইমাম আযম আবু হানীফা (র.)। সালেম বিন জা"দ মুহাম্মদ বিন হানাফী (রা.)-কে জিজ্ঞেস করেন, আবু বকর সর্বপ্রথম ঈমান এনেছেন? তিনি বললেন, না। প্রশ্ব করা হলো, তবে কেন তিনি এত প্রসিদ্ধতা লাভ করলেন? তিনি বললেন, ইসলাম গ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত সকল মুসলমান থেকে তিনি শ্রেষ্ঠ । এটি ইবনে আবী শাইবা (র.) কর্তৃক বর্ণিত। মুহাম্মদ বিন সাদ তার পিতাকে জিজ্ঞেস করেন, আবু বকর প্রথম ঈমান এনেছেনঃ তিনি বললেন, না। তবে তার ঈমান আমাদের সকলের চেয়ে উত্তম ছিল। তার পূর্বে পাচ জনেরও বেশি ইসলাম গ্রহণ করেছেন । এটি ইবনে আসাকির কর্তুক বর্ণিত। ইবনে কাসির (র.) বলেন, নবী করীম (সা.)-এর প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করেন, আহলে বাইত । অর্থাৎ উম্মুল মোমিনীন খাদীজাতুল কুবরা, তার গোলাম যায়েদ, যায়েদের স্ত্রী উম্মে আইমান, হযরত আলী এবং হযরত ওয়ারাকা । হযরত আবু বকর (রা.) বলেন, একবার আল্লাহর ঘরের নিকটে যায়েদ বিন আমরকে নিয়ে বসেছিলাম । ইত্যবসরে উমাইয়া বিন আবী সালাতের আগমন ঘটল । কুশলদী বিনিময়ের পর বললেন, তোমরা কিছু শুনেছ? যায়েদ বললেন, না তো। তিনি কবিতা আবৃত্তি করলেন, কবিতার সারাংশ এপ আল্লাহর ধর্ম ব্যতীত সকল ধর্মই বিলুপ্ত হবে। অতঃপর উমাইয়া বললেন, আমরা যে নবীর অপেক্ষা করছি তিনি আমাদের মধ্য থেকে হবেন না তোমাদের মধ্য থেকে? আমি ইতোপূর্বে নবী সম্পর্কে কখনই শুনেনি। এজন্য আমি ওয়ারাকা বিন নওফেলের নিকট গমন করলাম । তিনি আসমানী গ্রন্থ সমূহের ব্যাপারে অগাধ জ্ঞান রাখতেন। তার মুখ থেকে এমন জ্ঞান সুলভ কথা বের হত যা সহজে বুঝে আসত না । আমি তার কাছে বসলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম । তিনি বললেন, আমি অধিকাংশ এঁশী গ্রন্থ অধ্যয়নে জেনেছি যে, সম্মানিত নবী আরবের অভিজাত বংশে জন্গ্রহণ করবেন। তুমি তো আরবের কুলীন বংশোত্ঠূত। সুতরাং তোমাদের বংশেই তার শুভাগমন ঘটবে । আমি বললাম, তিনি কি শিক্ষা দিবেন? ওয়ারকা বললেন, তিনি অত্যাচার করতে নিষেধ করবেন। অতএব যে সময় রসূলুল্লাহ (সা.)-এর আবির্ভাব হয় সঙ্গে সঙ্গে আমি তাকে সত্যায়ন করি। এটি ইবনে আসাকির কর্তৃক বর্ণিত। মুহাম্মদ বিন আব্দুর রহমান বলেন, রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমি যখন ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।