ইসলাম গ্রহণের বিবরণ তিরমিযী এবং ইবনে হাব্বান আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, খিলাফত সম্বন্ধে বাক বিতণ্তার সময় হযরত আবু বকর (রা.) বলেন, খিলাফতের ব্াাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার নই কি? আমি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিনি? হযরত আলী বলেন, সর্বপ্রথম আবু বকর সিদ্দীক ইসলাম গ্রহণ করেন। এটি ইবনে আসাকির কর্তৃক বর্ণিত। যায়েদ বিন আরকাম বলেন, হযরত আবু বকর (রা.) সর্বপ্রথম রসূলুল্লাহ (সা.)-এর সাথে নামায পড়েছেন । ইবনে সাদ বলেন, আবু বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। শা'বী বলেন, আমি ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম, সর্বপ্রথম কে মুসলমান হয়েছে? তিনি বললেন, আবু বকর এবং তুমি কি হাস্সানের কবিতা শোননি? (কবিতার অর্থ) তৃমি যখন কোন ভালো মানুষের অবদান স্বরণ করবে তখন আবু বকরের অবদান ম্মরণ করো । তিনি জগত বিখ্যাত পরহেযগার, ন্যায় পরায়ণ এবং সংযমী । নিজ প্রচেষ্টায় লোকদের পবিত্র করেছেন । তিনি আল্লাহর প্রতি নির্ভরশীল । হেরা গুহায় স্বীয় নেতার সেবাকারী। তিনি সর্বপ্রথম রসূলুল্লাহ (সা.)-কে সত্যায়িত করেছিলেন । তাবারানী কর্তৃক বর্ণিত । ফুরাত বিন সায়েব মাইমুন বিন মিহরানকে জিজ্ঞেস করেন, আপনার নিকট হযরত আলী না হযরত আবু বকর কে বেশি উত্তম? এ কথা শুনে মাইমুন ত্রধান্বিত হয়ে পড়লেন। কাপতে কাপতে বললেন, আমি বুঝতে পারছি না, এ মুহূর্তে জীবিত আছি কিনা । কারণ এটাতো উভয়কে পরীক্ষা করার সময়। দু'জনই মহান এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। অতঃপর প্রশ্ন করা হলো, কে প্রথম ইসলাম গ্রহণ করেছেন, হযরত আবু বকর না হযরত আলী? তিনি বললেন, হযরত আবু বকর (রা.) বুহাইরা পাদ্রীর যুগে ইসলাম গ্রহণ করেছেন এবং হযরত খাদিজার বিয়ের ব্যাপারে চেষ্টা করেছেন, সে সময় হযরত আলীর জন্মই হয়নি। (আবু নুয়াঈম) অনেক সাহাবা এবং তাবেঈনের অভিমত হচ্ছে, হযরত আবু বকর সকল সাহাবার পূর্বে ঈমান এনেছেন। কেউ কে বলেন, হযরত খাদিজা সর্বপ্রথম মুসলমান হয়েছেন। উভয় অভিমতকে এভাবে সমন্বয় করা হয়েছে যে, সর্বপ্রথম মুসলমান হয়েছেন। পুরুষদের মধ্যে আবু বকর, তরুণদের মধ্যে আলী, নারীদের মধ্যে খাদীজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এ সুন্দর সময়টি সাধন করেছেন ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।