Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩০ তারীখুল খুলাফা কোনো বাদশাহ ছিল না, সকল কাজের দণ্ড তার হাতেই ছিল । তবে প্রত্যেক গোত্র প্রধানদের এক একটি দায়িত্ব ছিল। বনূ হাশেম হাজীদের পানি পান এবং খানা খাওয়ানোর দায়িত্ব পালন করত । অর্থাৎ তারা ব্যতীত হাজীদের কেউ খানাপিনা সরবরাহ করত না। যদি কেউ দিত তবে বন্‌ হাশেমদের গুলোই সরবরাহ করত । বন্‌ আব্দুদ্দার পতাকা বহন এবং মজলিসে শূরার দায়িত্ব পালন করত । অর্থাৎ, তাদের অনুমতি ছাড়া বাইতুল্লাহ শরীফে কেউ যেতে পারত না। যুদ্ধের ময়দানে তারা পতাকা বহন করত । মজলিসে শুরা কাবার দারুন নদওয়াতে বসত এবং কাবা তাদের অধীনে ছিল। জাহেলিয়াতের যুগে তার সংযম ইবনে আসাকির হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) জাহেলিয়াত এবং ইসলাম কোনো যুগেই কবিতা আবৃত্তি করেননি । তিনি এবং উসমান (রা.) জাহেলিয়াতের যুগে মদ বর্জন করেছিলেন । আবু নুয়াঈম হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, তিনি জাহেলিয়াতের যুগে মদ পান নিজের জন্য হারাম করে দিয়েছেন। ইবনে আসাকির আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) থেকে বর্ণনা করেন, তিনি কখনও কবিতা আবৃত্তি করেন নি। ইবনে আসাকির বলেন, সাহাবীদের কে মজিলসে জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনও ভুলে মদ পান করেছেন? তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বললেন, কখনও না । অতঃপর তিনি আবার বললেন, মদ পান করার কারণে মর্যাদা বিনষ্ট হয়। রসূলুল্লাহ (সা.) এ সংবাদ অবগতির পর দু'বার বললেন, আবু বকর সত্যই বলেছেন। এ হাদীসটি সনদ এবং পাঠকরণের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গরীব। তার আকৃতি ইবনে সাদ হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, তার চেহারার রং উজ্জ্বল ছিল। তার অবয়বে রগ দেখা যেত। দৃষ্টি সর্বদা নীচে থাকতো । কপাল বুলন্দ ছিল। আত্তুলের জোড়াগুলো ফাকা ছিল। তিনি মেহেদী ব্যবহার করতেন। হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) মদীনায় হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দীক ছাড়া সাদা কালো মিশ্রিত কারো দাড়ি ছিল না। এজন্য তিনি মেহেদী এবং কাসাম (লাল বর্ণের ফুলবিশেষ) দ্বারা চুলে কলব করতেন। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।