২৮ তারীখুল খুলাফা তিরমিযী এবং হাকেম হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, একদা হযরত আবু বকর (রা.) নবী আকরাম (সা.)-এর খেদমতে উপস্থি হলে তিনি বললেন, হে আবু বকর! আল্লাহ তা আলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মু করেছেন । সেদিন থেকেই তার নাম আতীক হয়। আব্দুল্লাহ ইবনে যুবায়েরের সূত্রে বাধার এবং তাবারানী বর্ণনা করেন, সিদ্দীকে আকবরের নাম আব্দুল্লাহ ছিল। একদা নবী করীম (সা.) বলেন, তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হয়েছে- সে দিন থেকে তার নাম হয় আতীক। আর সিদ্দীক উপাধি জাহেলিয়াতের যুগ থেকেই ছিল । কারণ সর্বদা তিনি সত্য বলতেন । এ রেওয়ায়েতটি মুসদীও লিপিবদ্ধ করেছেন । এটাও বলা হয়ে থাকে যে, তিনি নবী (সা.)-এর আনীত সংবাদকে সত্যায়িত করায় তাকে সিদ্দীক উপাধি দেয়া হয় । কাতাদা ও ইবনে ইসহাক বলেন, মিরাজের রজনীর পরদিন থেকে হযরত আবু বকর এ উপাধি প্রাপ্ত হন। হাকেম মুসতাদরাক গ্রন্থে হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, মুশরেকরা হযরত আবু বকরের খেদমতে উপস্থিত হয়ে বলল, আপনি কি কিছু জানেন! আপনার বন্ধু গত রাতে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গিয়েছিল বলে দাবী করেছেন । তিনি বললেন, তিনি কি এভাবেই বলেছেন? মুশরেকরা বলল, হ্যা! তিনি বললেন, হুযূর (সা.) সকাল-সন্ধ্যা যদি দূর আসমানের সংবাদ সরবরাহ করেন তবুও আমি তা বিশ্বাস করব । এ কারণে তাকে সিদ্দীক উপাধিতে ভূষিত করা হয়। এ হাদীসটি আনাস (রা.) এবং আবু হুরায়রা (রা.) থেকে তাবারানী বর্ণনা করেছেন। সাদ বিন মনসুর মুসনাদ গ্রহ্থে লিখেছেন, মিরাজের রাতে ফেরার সময় নবী করীম (সা.) যী তোয়ানামক স্থানে পৌঁছে বলেন, হে জিবরাঈল! আমার সম্প্রদায় আমাকে সত্যায়িত করবে না। হযরত জিবরাঈল (আ.) বললেন, আবু বকর আপনাকে সত্যায়িত করবেন, তিনি সিদ্দীক। তাবারানী আওতাস এবং হাকেম মুসতাদরাক গ্রন্থে লিখেছেন, ইবনে উসায়ের হযরত আলীকে বললেন, আবু বকর সেই মহান মনীষী যার নাম আব্দুল্লাহ । হযরত জিব্াঈল এবং হুযূর (সা.) তার নাম রাখেন সিদ্দীক । তিনি আমাদের নামায পড়ায়েছেন এবং তিনি হলেন রসূল আকরাম (সা.)-এর খলীফা । রসূলুল্লাহ (সা.) তার মাধ্যমে আমাদের দ্বীনের কাজ করে নিয়েছেন । আর আমরা দুনিয়ার কাজ করে নেবার জন্য তার প্রতি রাষী হয়েছি। ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।