Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ২৭ তার নাম আতীক । বিশুদ্ধ অভিমত হচ্ছে, আতীক উপাধি । এ নিয়ে মতভেদ রয়েছে। এ উপাধি কখন এবং কেন হয়। কেউ কে বলেন, তার সৌন্দর্য এবং সুদর্শনের কারণে তাকে এ উপাধি দেয়া হয়। লায়েছ বিন সাদ, আহমদ বিন হাম্বল প্রমুখ এ রেওয়ায়েত বর্ণনা করেছেন। আবু নুয়াঈম লিখেছেন, পুণ্যময় কাজে অগ্রগতি হওয়ার কারণে তাকে এ উপাধি দেয়া হয় । কেউ কেউ বর্ণনা করেন, তার বংশের পূর্বপুরুষদের চরিত্রে কোনো অপবাদ না থাকার কারণে তাকে এ উপাধিতে ভূষিত করা হয়েছে । কারো মতে তার নাম আতীক রাখা হয়েছিল, পরবর্তীতে আব্দুল্লাহ নাম হয় । তাবারানী কাসিম বিন মুহাম্মাদ থেকে বর্ণনা করেন, তিনি আবু বকর (রা.)-এর নাম হযরত আয়েশা সিদ্দীকা (রা.)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আব্দুল্লাহ । প্রশ্ন করা হলো, লোকেরা তো আতীক বলে । তিনি বললেন, আবু কুহাফার তিন পুত্র আতীক, মুকি এবং মুতাইন। ইবনে মান্দা এবং ইবনে আসাকির মূসা বিন তালহা (রা.) থেকে বর্ণনা করেন, আমি আবু তালহা (রা.) কে জিজ্ঞেস করলামা-কেন আবু বকরের নাম আতীক রাখা হলে? তিনি বললেন, তার পিতার কোনো সন্তান জীবিত থাকত না। তার জন্মের সময় তার পিতা তাকে নিয়ে কাবা শরীফে গিয়ে আরয করলেন, হে আল্লাহ! এ নবজাতককে মৃত্যু অবধি আতীক (মুক্ত) করে আমাকে দান করো । তাবারানী ইবনে আব্বাস (রা.) থেকে রেওয়ায়েত করেন, লাবণ্যময় আকৃতির জন্য তার নাম আতীক রাখা হয়। ইবনে আসাকির হয়রত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, পারিবারিকভাবে তার নাম আব্দুল্লাহ রাখা হয় । তবে তিনি আতীক নামে অধিক প্রসিদ্ধ হয়ে যান। এক রেওয়ায়েতে রয়েছে, নবী (সা.) তার নাম রেখেছিলেন আতীক । আবু ইয়ালা মুসনাদ গ্রন্থে লিখেছেন, ইবনে সাদ (র.) এবং হাকেম (র.) হযরত আয়েশা (রা.)-এর রেওয়ায়েত বর্ণনা করেন, একদিন আমি নিজেরঘরে ছিলাম, হুযূর (সা.) সাহাবীদের নিয়ে ঘরের বারান্দায় ছিলেন। আমাদের মধ্যে একটি পর্দার আড়াল ছিল। ইত্যবসরে হযরত আবু বকর (রা.) সেখানে এলেন। হুযূর (সা.) বললেন, যে জাহান্নামের আগুন থেকে চিরমুক্ত ব্যক্তিকে দেখতে চায় সে যেন হযরত আবু বকরকে দেখে । পারিবারিকভাবে তার নাম রাখা হয় আব্ুল্লাহ, তবে তিনি আতীক নামে প্রসিদ্ধ হন। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।