২৬ তান্ীখুল খুলাফা ভূষিত হন। কারণ আতীক অর্থ সৌন্দর্য ও কাস্তিময় । কারো মতে, হযরত আবু বকর (রা.)-এর উর্ধতন পূর্বপুরুষদের মধ্যে কোনো ক্রটি ছিল না বিধায় তাকে আতীক বলা হয়। মুসআব বিন যুবাইর প্রমুখ লিখেছেন, মুসলিম উম্মাহ এ বিষয়ে একমত যে, তার উপাধি ছিল সিদ্দীক । কারণ তিনি নির্ভয়ে ও নিঃসংকোচে হুযূর (সা.)-এর নবুওয়তের সাক্ষ্য প্রদান করেন এবং বিশ্বাসের উপর অটল ছিলেন । তিনি কখনও কোন কাজে এতটুকু পিছপা হননি । ইসলামের মধ্যে তার মর্যাদা সবার শীর্ষে । সিদ্দীক উপাধি প্রাপ্তির ক্ষেত্রে মিরাজের ঘটনা প্রসিদ্ধ । তিনি কাফিরদের জবাবে নিজের চিন্তা-চেতনার উপর অবিচল ছিলেন এবং নবীজী (সা.)-এর অভিমতকে সত্য বলে সাক্ষ্য দিয়েছিলেন । রসূলুল্লাহ (সা.)-এর সাথে হিজরত করা, নিজের পরিবারের মায়া ত্যাগ করা, গুহায় এবং গোটা রাস্তায় স্বীয় সর্দারের সেবা প্রদানকে নিজের জন্য কর্তব্য মনে করে নেয়া, বদর যুদ্ধে কথা বলা, হুদায়বিয়ার প্রান্তর থেকে মন্কায় প্রবেশ করতে না পারায় লোকদের মধ্যে যে সংশয় দেখা দেয় তা দূর করা, রসূলুল্লাহ (সা.)-এর সেই হাদীস যা শ্রবণে তিনি কেঁদে ছিলেন । হাদীসটি হচ্ছে- আল্লাহ তা'আলা তার এক বান্দাকে দুনিয়া অথবা আখেরাত দুটোর একটি বেছে নেবার অবকাশ দিয়েছেন। হুযূর (সা.)-এর মৃত্যুর সংক্রান্ত আয়াতের ব্যাপারে ধৈর্য ধারণ করা, হুযূর (সা.)-এর মৃত্যুর পর খৃত্বার মাধ্যমে লোকদের শান্ত রাখা, মুসলমানদেরকে যুক্তিসিদ্ধ উপদেশের কারণে খিলাফতের জন্য প্রস্তুত হওয়া, উসামা বিন যায়েদকে সসৈন্যে সিরিয়ায় প্রেরণ এবং এ সিদ্ধান্তে অটল থাকা, দুর্বল মুহূর্তে মুরতাদদের সাথে লড়াই করা এবং এ ব্যাপারে সাহাবাদের সম্মত করানো, সিরিয়া বিজয় করা, সিরিয়া নির্ধারণ করা-এ সবই তার প্রকৃষ্টতা, শ্রেষ্ঠতৃ এবং বৈশিষ্ট্য । হযরত আবু বকর (রা.)-এর অনন্য গুণাবলীর কোনো পরিসীমা নাই, যা এই সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করা যেতে পারে (এটা নববীর অভিমত)। তবে আমার ইচ্ছা হলো, আমার যতটুকু জানা আছে- সে অনুযায়ী কয়েকটি অধ্যায়ে তা সবিস্তারে লিখব। নাম ও উপাধি ইবনে কাসীর (র.) বলেন, এ ব্যাপারে সকল উলামা একমত যে, তার নাম আব্দুল্লাহ বিন উসমান। তবে ইবনে সাদ ইবনে সিরীন (র.) থেকে বর্ণনা করেন, ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।