তারীখুল খুলাফা ২৫ অধায়ন করেছি । আবুল ফজল আহমদ বিন আবু তাহের আল মুরুখযী ২৮০ হিজ রীতে ইন্তেকাল করেন। তিনি বড় মাপের কৰি এবং সুলেখক ছিলেন । তিনিও আব্বাসীয়দের ইতিহাসনির্ভর একটি গ্রন্থ লিখেছেন । এতে বনূ আব্বাসিয়ার আশ্রীর আবৃ হারুন বিন মুহাম্মদ আল আব্বাসীয়ার যুগ পর্যন্ত উল্লেখ রয়েছে । ফায়দা-৪ $ খতীব লিখেছেন, হযরত উসমান বিন আফফান (রা.) এবং মামুন ছাড়া কোন খলীফা কুরআনের হাফেজ ছিলেন না। আমার মতে এটি ভুল: বরং বিশুদ্ধ অভিমত হলো আবু বকর সিদ্দীক (রা.)ও কুরআনের হাফেজ ছিলেন । একদল এঁতিহাসিক এ অভিমতের সমর্থক । নববী তাহযীব গ্রন্থে লিখেছেন, আলী (রা.) নবী আকরাম (সা.)-এর মৃত্যুর পর কুরআন হিফজ করেছেন। ফায়দা-৫ ঃ ইবনুস সায়ী বলেন, খলীফা তাহেরের বাইআত গ্রহণের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম । তাহের সাদা কাপড় পরে ছাতার নীচে উপবেসন করেছিলেন । তিনি নিজের চাদর পরে ছিলেন এবং নবী (সা.)-এর চাদরখানা কাধের উপর রেখেছিলেন । মন্ত্রী পরিষদ মিশ্বরে এবং সেনাপতিগণ সিঁড়ির উপর দাড়িয়ে ছিলেন । লোকদের থেকে একথা বলে তিনি বাইআত গ্রহণ করাচ্ছিলেন- আমি আপনাদের নেতা ও ইমাম, যার অনুসরণ ও আনুগত্য করা পৃথিবীর সকলের জন্য ফরয । তার পবিত্র নাম শরীফ, সুন্নতে রসূল এবং আমিরুল মোমিনীনের ইজ তিহাদের জন্য বাইত করছি। তিনি ছাড়া আর কোন খলীফা নাই। হযরত আবু বকর সিদ্দীক (রা.) হযরত আবু বকর (রা.) রসূলুল্লাহ (সা.)-এর খলীফা । তার নাম আব্দুল্লাহ বিন আবী কুহাফা উসমান বিন আমের বিন আমর বিন কা'ব সা'দ বিন তায়ম বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব আল কারশী তায়মী ৷ তার বংশ পরম্পরা মুররাহ বিন কাব পর্যন্ত পৌঁছে নবীজী (সা.)-এর সাথে মিলে গেছে। ইমাম নববী তাহযীব গ্রন্থে লিখেছেন, আবু বকর (রা.)-এর প্রসিদ্ধ নাম ছিল আব্দুল্লাহ । এটা বিশুদ্ধতম অভিমত । কেউ কেউ বলেন, তার নাম আতীক । তবে সকল ওলামা এতে একমত নন। তাদের মতে এটা তার উপাধি । কারণ ইমাম তিরমিযী রেওয়ায়েত করেন হাদীস শরীফে রয়েছে, তিনি জাহান্নামের আগুন থেকে আতীক অর্থাৎ মুক্ত। কেউ কেউ বলেন, তিনি সৌন্দর্য এবং সুদর্শনের কারণে আতীক উপাধিতে ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।