Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

২৪ তারীখুল খলাফা রাযী হলেন_ শেষ খলীফা যাকে অর্থ এবং সৈন্য পেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। তিনি কবিতা আকারে খুৎবা দিতেন । সর্বদা নামাযের ইমামতি করেন সভাষদের নিজের সামনে বসিয়ে পরামর্শ করেন, খোলাফায়ে রাশেদীনদের চালচলন মেনে চলতেন । মুসতানসির সর্বপ্রথম ব্যবহৃত উপাধি গ্রহণ করেন, মিনি মুসতানসিনের পর খলীফা হন। আওয়ায়েল আসকারী গ্রন্থে রয়েছে, যিনি সর্বপ্রথম মায়ের জীবদ্দশায় খলীফা তিনি হলেন হযরত উসমান গনী (রা.)। অতঃপর হাদী, রশীদ, আমীন, মুতাওয়াক্কিল, মুসতানসির, মুসতাইন, মুতায, মুতাযদ এবং মতী' ৷ আবু বকর (রা.) এবং আল তায়ী ব্যতীত কেউ পিতার জীবদ্দশায় খিলাফতের তখতে আরোহন করেননি । সুলী বলেন, আব্দুল মালিকের দুই পুত্র ওয়ালিদ এবং সুলাইমানের জননী ইয়াধিদ নাকেয এবং ইব্রাহীমের জননী শাহীন এবং হাদী এবং রশীদের জননী খিযরান ব্যতীত কোন নারী দু'জন খলীফা প্রসব করেন নি। তবে আমার মতে এক্ষেত্রে আব্বাস ও হামযার জননী এবং দাউদ এবং সুলাইমানের জননীকে অন্তর্ভৃক্ত করা উচিত। দাউদ এবং সুলাইমান মুতাওয়াক্কিলের শেষ দু'সন্তান। ফায়দা-১ £ বনূ উবাইদের চৌদ্দজন খলীফা উপাধি গ্রহণ করেছিলেন । তারা ২৯০ হিজরীতে এবং পতন ৫৬৭ হিজরীতে । ফায়দা-২ £ যাহাবী বলেন, তাদের রাজত্ অগ্নি উপাসক এবং ইহুদীদের রাজত্বে অনুরূপ ছিল । সুতরাং তাদের রাজত্বকে খিলাফত বলা যেতে পারে না। ফায়দা-৩ £ পাশ্চাত্যে বন্‌ উমাইয়ার মধ্য থেকে যারা খিলাফত প্রান্ত হয়েছিলেন তারা উবাইদীদের তুলনায় শরীয়ত, সুন্নত, ইনসাফ, দয়া, জ্ঞান, জিহাদ প্রড়ৃতি থেকে উত্তম । তারা সংখ্যায় বেশি ছিল এবং স্পেনে একই সময়ে পাচজন খলীফা দাবী করেন। অনেক প্রবীণ ওলামায়ে কেরাম খলীফাদের ইতিহাস লিখেছেন। তাদের মধ্য থেকে লাফজুয়৷ নাহবী দু'খন্ডে একখানা ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। এতে তিনি কাহেরের যুগ পর্যন্ত লিপিবন্ধ করেছেন। সুলী শুধু বনু আব্বাসিয়ার ইতিহাস সম্বলিত একখানা ইতিহাস প্রণয়ন করেছেন। এটি আমি দেখেছি। তিনিও কাহেরের যুগ পর্যন্ত লিখেছেন। ইবনে জাওষী শুধু আববাসীয়দের ইতিহাস লিখেছেন। এতে নাসিরের যুগের ঘটনাবলী স্থান পেয়েছে। এ বইটিও আমি ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।