তারীখুল খুলাফা ২৩ (রা. সর্বপ্রথম মুদ্রায় নিজের নাম অঙ্কন করেন আব্দুল মীলক বিন মারওয়ান। সবগ্রথম নিজের নাম ঘোষণা করতে নিষেধ করেছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক। বনূ আব্বাসিয়ার খলীফাগণ সর্বপ্রথম নতুন নতুন উপাধি আবিষ্কার করেন। ইবনে ফাজলুল্লাহ বলেন, কেউ কেউ বলেছেন, বনূ আব্বাসিয়ার মত বনু উমাইয়াও উপাধি গ্রহণ করেছিলেন । আমার মতে কতিপয় এঁতিহাসিক লিখেছেন, মুআবিয়া (রা.) আন-নাসিরুদ্দীনিল্লাহ, ইয়াযিন আল-সমুসতানসিরি, মুআবিয়া বিন আল-যুওয়াফফিক আমরিল্লাহ, তার ছেলে ওয়ালিদ আল-মুনতাকসিম বিল্লাহ, উমর বিন আব্দুল আযীয আল-মাসুম বিল্লাহ, ইয়াযিদ বিন আব্দুল মালিক আল-কাদির বি সুনাআল্লাহ এবং ইয়াযিদ নাকেস আল শাকির বিন আন'আমিল্লাহ উপাধি গ্রহণ করেন। যার প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন কথা হয়েছিল তিনি সাফফাহ। যিনি সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞানীদের ডেকে তাদের কথা মত কাজ করতেন এবং নিজের গোলামদের বিচারক পদে অধিষ্ঠিত করেন এবং আরবদের চেয়ে তাদের প্রাধান্য দিতেন তিনি মানসুর । মাহদী সর্বপ্রথম ভিন্ন মতাবলম্বীদের মতবাদ খণ্তনের জন্য গ্রন্থ রচনা করান। যিনি সর্বপ্রথম লাগামের মধ্যে অসি, বল্পম প্রভৃতি নিয়ে সৈন্য পরিচালনা করেন তিনি হাদী । যিনি সর্বপ্রথম হকি খেলেছেন তিনি হারুন-অর রশীদ । যে খলীফাকে সর্বপ্রথম উপাধিসহ ডাকা হয় এবং যিনি সর্বপ্রথম উপাধিসহ নিজের নাম লিখেছেন তিনি আমীন । মুতাওয়াক্কিল সর্বপ্রথম অমুসলমান বন্দীদের পোশাক নিদিষ্ট করেন। মুতাওয়াক্কিলকে সর্বপ্রথম তুকীরা শহীদ করে দেয় । এ ঘটনা নবী আকরাম (সা.)- এর একখানা হাদীসের সমর্থক, যা তাবারানী ইবনে মাসউদ থেকে নকল করে বর্ণনা করেছেন। নবী আকরাম (সা.) বলেছেন, তুকীরা যতক্ষণ পর্যস্ত তোমাদের অবকাশ দিবে তার আগ মুহূর্ত পর্যস্ত তোমরা তাদরে অবকাশ দিবে । কারণ সর্বপ্রথম তারাই আমার উম্মতের বাদশাহী এবং খোদার নিয়ামত কেড়ে নিবে। যিনি সর্বপ্রথম জরির পাড়মুক্ত পোশাক এবং ছোট টুপি ব্যবহার করেছেন তিনি মুসতাইন। মুতায সবপ্রথম ঘোড়াকে স্বর্ণের অলংকারাদি পরান। যার উপর সর্বপ্রথম অত্যাচার এবং প্রতিশোধ গ্রহণ করা হয় তিনি মুতামাদ। তার সকল খরচ বন্ধ করে দেয়া হয়েছিল এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়। যিনি সর্বপ্রথম বিচলিত অবস্থায় খলীফা মনোনীত করেছিলেন, তিনি মুকতাদার। ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।