Tarikhul Khulafah PDF
/ 450
📝 Text 📖 PDF

২০ তারীখুল খুলাফা আমাদের পাশ্চাতা থেকে শুরু হবে । তারীখে দামেশ্ক গ্রন্থে ইবনে আসাকির লিখেছেন, রসূলুল্লাহ (সা.) তিনবার হযরত আব্বাসের জন্য এ দা'আ করেছেন, হে আল্লাহ! আব্বাস এবং তার সন্তানদের সাহায্য করো । অতঃপর হযরত আববাসকে সম্বোধন করে বলেন, চাচা! আপনি জানেন না, আপনার বংশধরদের মধ্যে মাহদী মুওয়াফফাক অত্যন্ত ভালো মানুষ হবেন। ইবনে সাদ তবকাত গ্রহ্থে ইবনে আব্বাসের রেওয়ায়েত লিখেছেন, একদিন হযরত আব্বাস আব্দুল মোত্তালিবের বংশধরকে একত্রিত করেন৷ তিনি আলী (রা.)-কে অত্যন্ত ভালোবাসতেন । এজন্য তিনি তাকে বলেন, আমি তোমার সাথে একটি পরামর্শ করতে চাই, তবে প্রথমে তোমার পরামর্শ ছাড়া চূড়ান্ত ফয়সালা নিতে চাই না। তুমি নবী আকরাম (সা.)-এর খেদমতে গিয়ে আরয করো, যদি খিলাফত আমাদের জন্য না হয়, তবে আমরা আজ থেকেই তাকে কোনো পাত্তা দিব না। হযরত আলী (রা.) বললেন, হে চাচা! নিশ্চয় খিলাফত আপনার জন্যই, কারো শক্তি নেই আপনার থেকে তা কেড়ে নিবে। দ্বিতীয় পরিচ্ছেদ দাইলামী মুসনাদুল ফেরদৌস গ্রন্থে লিখেছেন, রসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তা*আলা বাদশাহীর জন্য যে জাতিকে সৃষ্টি করেছেন তিনি সে জাতির কপালে হস্ত সঘলন করে দিয়েছেন । এ হাদীসের একজন বর্ণনাকারী মাইসারা তিনি পরিত্যক্ত । দাইলামী এই হাদীসটি তিন পদ্ধতিতে বর্ণনা করেছেন। হাকেম মুসতাদরাকে ইবনে আব্বাস (রা.) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। রাসূলে আকরাম (সা.)-এর চাদর যা সর্বশেষ খলীফা পর্যন্ত হস্তান্তরিত হয়েছে সলফী তৃওরিয়াতে লিখেছেন, কা'ব বিন যুবাইর (রা.) স্বরচিত কবিতা রসূলুল্লাহ (সা.)-এর শানে আবৃত্তি করলে তিনি পরনের চাদরখানা কা'বের প্রতি এ মর্মে পত্র লিখেন যে, রসূলুল্লাহ (সা.)-এর চাদরটি দশ হাজার দিরহামের বিনিময়ে আমাকে দিয়ে দাও। কিন্তু তিনি তা দেননি। কা'বের মৃত্যুর পর হযরত মুআবিয়া তার সন্তানদের কাছ থেকে বিশ হাজার দিরহামে চাদরটি কিনে নেন। অতঃপর সে চাদরটি বনূ আব্বাসিয়ার খলীফাদের নিকট হস্তাস্তরিত হয়। সলফী ছাড়াও অন্য লোকেরা এমনই বলেছে। যাহাবী স্বরচিত*ইতিহাস গ্রন্থে এও লিখেছেন, খলীফাদের চাদরটি হযরত ড/৬৮৬৬.21107001179.0010)

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.