Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৮ তারীখুল খুলাফা বারবার মিশ্বরে উঠতে দেখে খারাপ ভাবলাম । যখন বন্‌ আব্বাসকে বার বার আসতে দেখলাম তখন আমার ভালো লাগল। আবু নুয়াঈম আবু হুরায়রা (রা.)-এর হাদীস সনদসহ হুলীয়া গ্রন্থে লিখেছেন, একদিন হুজুর (সা.) বাইরে এলে আব্বাস (রা.)-এর সাথে সাক্ষাত হয় । তখন তিনি (সা.) বললেন, হে আবুল ফজল! আমি আপনাকে একটি সংবাদ দিব? তিনি বললেন, অবশ্যই নবীজী (সা.) বললেন, আল্লাহ তা'আলা যে কাজ আমার দ্বারা শুক্ু করিয়েছেন সে কাজ আপনার সন্তানদের মাধ্যমে সমাপ্ত করাবেন। এর সূত্রগুলো দুর্বল । হযরত আলী (রা.) এ হাদীসটি যে সূত্রে বর্ণনা করেছেন তা আরো দুর্বল। খতীব ইতিহাস গ্রন্থে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, নবীজী (সা.) বলেন, আপনাদের থেকেই এ কাজ আরম্ত হয়েছে, আপনাদের দ্বারাই তা শেষ হবে। অচিরেই এ হাদীসের সনদসহ বিস্তারিত বিবরণ মুহতাদী বিল্লাহ অধ্যায়ে আলোচনা করব। খতীব আম্মার বিন ইয়াসার (রা.)-এর আরেকখানা হাদীস সনদসহ বর্ণনা করেছেন । আবু নুয়াঈম হুলীয়া গ্রন্থে জাবের বিন আব্দুল্লাহ (রা.) বর্ণনা করেন, নবী করীম (সা.) বলেন, আব্বাসের বংশোত্তূত বাদশাহগণ আমার উম্মতের আমীর হবে। এজন্য আল্লাহ তা'আলা তাদের দ্বীনকে জয়যুক্ত করবেন । (সনদ দুর্বল) আবু নুয়াঈম দালায়েল গ্রন্থে লিখেছেন, ইবনে আব্বাস (রা.) বলেন, উম্মুল ফজল আমার নিকট এ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একদা নবী করীম (সা.)-এর খেদমতে উপস্থিত হলে তিনি বললেন, তোমার গর্ভে পুত্র সন্তান রয়েছে। ডূমিষ্ট হলে তাকে নিয়ে আমার কাছে এস। জনুগ্রহণ করলে আমি নবজাতককে নিয়ে তার পবিত্র খেদমতে হাযির হলাম । তিনি সেই পুত্রের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিলেন। নিজের লালা মোবারক নবজাতকের মুখে দিলেন এবং নাম রাখলেন আব্দুল্লাহ । অতঃপর বললেন, খলীফাগণের পিতাকে নিয়ে যাও। আমি সমস্ত ঘটনা হযরত আব্বাসের নিকট বর্ণনা করলাম । তিনি নবী (সা.)-এর দরবারে এসে কারণ জিজ্ঞেস করলেন, হযরত নবী করীম (সা.) বললেন, আমি সতাই বলেছি। সে খলীফাগণের পিতা । তার বংশ থেকে সাফফাহ এবং মাহদীর আবির্ভাব ঘটবে । হযরত ঈসা বিন মারইয়াম (আ.)- এর সাথে যিনি নামা আদায় করবেন। দায়লিমা মুসনাদুল ফেরদৌস গ্রন্থে আয়েশা সিদ্দীকা (রা.)-এর একখান৷ মারফু হাদীস বর্ণনা-করেছেন। তিনি বলেন, অচিরেই বনু আব্বাসিয়ার হাতে পতাকা ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।