Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৭ ইবনে কাসীরও একই অভিমত পেশ করেছেন । ইবনে জারীর স্বীয় তাফসীর গ্রন্থে আব্বাস বিন সহলের দাদার বরাত দিয়ে লিখেছেন, নবীজী (সা.) বনু হাকাম বিন আসকে (বনু উমাইয়াকে) স্বপ্রে দেখেন- বাদুড়ের মত এক মজলিসে নাচছে । নবীজীর কাছে এটা খুব খারাপ মনে হলো । এরপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি কোন দিন মুখ খুলে হাসেননি । এ ঘটনার প্রেক্ষাপটে এ আয়াত অবতীর্ণ হয়- চা 33155810555 52202301446 এ হাদীসের সনদগুলো দুর্বল । তবে আব্দুল্লাহ বিন উমর (রা.), ইয়ালা বিন মাররা (রা.) এবং হোসাইন বিন আলী (রা.)-এর হাদীসগুলো এ হাদীসের সমর্থক। এ হাদীসটি আমি বিভিন্ন পদ্ধতিতে তাফসীর এবং মাসনাদ গ্রন্থে উল্লেখ করেছি। উপরস্তু আসবাবুন নুযূল গ্রন্থেও এ হাদীসের কিছুটা ইশারা করা হয়েছে। যেসব হাদীসে বনূ্‌ আব্বাসিয়া খিলাফতের সুসংবাদ দেয়া হয়েছে ইমাম বায্যার সনদসহ আবু হুরায়রা (রা.)-এর হাদীস লিখেছেন। হুযূর (সা.) আব্বাস (রা.) কে বলেন, তোমার লোকদের মধ্যে নবুওয়ত এবং রাজত্ব উভয়টাই রয়েছে । এ হাদীসের সনদের মধ্যে আমেরী দুর্বল । কিন্তু আবু নুয়াঈম দালায়েলুন নবুওয়ত, ইবনে আদী কামেল এবং ইবনে আসাকির স্বীয় গ্রন্থে আমেরীর হাদীসখানা কয়েকভাবে বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী ইবনে আব্বাস (রা.) থেকে রেওয়ায়েত করেন, হুযূর (সা.) আব্বাস (রা.)-কে বললেন, সোমবার সকালে আপনার ছেলেকে আমার নিকট নিয়ে আসবেন। আমি তার জন্য দো'আ করে দিব, যাতে আল্লাহ তা'আলা আপনার এবং আপনার আওলাদদের ভালো করেন। আব্বাস (রা.) সকালে ছেলেকে কাপড় পরিয়ে হযরতের খেদমতে নিয়ে আসেন। তিনি দো'আ করলেন, হে আল্লাহ! আব্বাস এবং তার ছেলেকে প্রকাশ্য ও গোপন গোনাহর মধ্যে বেধ না এবং তাদের ক্ষমা করো । হে আল্লাহ। তাকে এবং তার আওলাদকে রক্ষা করো। ইমাম তিরমিমী স্বীয় জামে গ্রন্থে এতটুকই লিখেছেন । তবে রাধীন আল- উবায়দী এ হাদীসটির শেযাংশে এতটুকু বৃদ্ধি করেছেন- তার বংশে আমার খিলাফত জারি রেখ । আমার নিকট এ হাদীসখানা অত্যন্ত চমতকার । তাবারানী ছাওবান থেকে বর্ণনা করেন। রসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি বনূ মারওয়ানকে ২. ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।