তারীখুল খুলাফা ১৬৫ তার খিলাফতকালে সুরাকা বিন মালিক বিন জাশাম, জাব্বার বিন সখর, হাতিম বিন আবী বলতয়া, আয়স বিন যুহায়ের, আবু উসাঈদ আস সাদী, আওস বিন সামেত, হরছ বিন নওফেল, আব্দুল্লাহ বিন হুযাফা, যায়েদ বিন হজেযা তিনি মৃত্যুর পরও কথা বলেছিলেন । কবি লাবীদ, সাঈদের পিতা মুসায়্যাব, মুআয বিন আমর বিন জুমুহ, মাবাদ বিন আব্বাস, মুতাকীব বিন আবী ফাতেমা আদাদওসী, আবু লুবাবা বিন আব্দুল মুনযির, নাঈম বিন মাসউদ আশঙ্ায়ী প্রমুক সাহাবা তাবেয়ী ইন্তেকাল করেন। হযরত আলী বিন আবু তালিব (রো.) তার বংশ পরম্পরা হচ্ছে আলী বিন আবু তালিব বিন আন্দুল মোত্তালিব বিন হাশিম বিন আব্দে মান্নাফ বি কুসসী বিন কিলাব বিন মুরাবা বিন কাব বিন লুয়ী বিন গালীব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা । আবু তালিবের প্রকৃত নাম আব্দে মান্নাফ, আব্দুল মোত্তালিবের নাম শায়বা, হাশিমের নাম আমর, আব্দে মান্নাফের নাম মুগীরা এবং কুসসীর নাম যায়েদ । হযরত আলী (রা.)-এর উপনাম আবুল হাসান । রাসূলুল্লাহ (সা.) তাকে আবু তোরাব উপধি দেন। তার সম্মানিত জননীর নাম ফাতেমা বিনতে আসাদ বিন হাশিম | তিনিই প্রথম হাশিমী যুবক যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং হিজরত করেছেন । হযরত আলী (রা.) জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীদের অন্যতম । তিনি রাসূলুল্লাহ (সা.)-এর চাচাতো ভাই এবং রাসূলুল্লাহ (সা.) এর কন্যা হযরত ফাতেমা (রা.)-এর স্বামী । তিনি উচু মাপের জ্ঞানী । প্রসিহ্ধ বীর, ৃ্টান্তহীন ধর্মনিষ্ঠ সাধক ব্যক্তি, বিখ্যাত বক্তা এবং কুরআন শরীফ জমাকারী ও হাফেযে কুরআন । আবুল আসাদ দাইলী, আবু আব্দুর রহমান সালমী এবং আব্দুর রহমান বিন আবু লায়লা তার নিকট থেকে কুরআন শরীফ শিক্ষা করেন। তিনি বনু হাশিম গোত্রের প্রথম খলীফা । প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবীদের মধ্যে তিনি প্রাচীন । ইবনে আব্বাস, আনাস, যায়েদ বিন আরকাম, সালমান ফারসীসহ অনেক সাহাবী এ বিষয়ে একমত যে, তিনিই প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। এ বিষয়ে কারো কারো ইজমাও রয়েছে। আবু ইয়ালা হযরত আলী (রা.)-এর নকল করে বলেন, নবী (সা.) সোমবারে নবুওয়াত প্রাপ্ত হন, আর আমি মঙ্গলবারে ইসলাম গ্রহণ করি । মুসলমান হওয়ার সময় তার বয়স ছিল দশ বছর। কারো মতে নয় বছর । কারো মতে আট বছর। কারো মতে এরচেয়েও কম । হাসান বিন যায়েদ বিন হাসান বলেন, তিনি কখনই ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।