Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৬৩ আর না পেলে তার কবর দাজ্জালের আনুগত্য করবে । (ইবনে আসাকির) হযরত হাসান (রা.) বলেন, তিনি শহীদ হওয়ার সময় হযরত আলী (রা.) মদীনায় ছিলেন না। সংবাদ পেয়ে তিনি বলেন, হে আল্লাহ! আমি এ ঘটনায় সন্তুষ্ট নই এবং কোনোভাবেই এর সাথে সম্পৃক্ত না। (ইবনে আসাকির) কায়েস বিন উবাদ বলেন, জঙ্গে জামালের দিন আমি হযরত আলীকে বলতে শুনেছি-হে আল্লাহ! আপনি খুব ভালো করেই জানেন যে, আমি হযরত উসমানের রক্তের সাথে কোনোভাবেই জড়িত না। তার শাহাদাতের সংবাদ পেয়ে আমার জ্ঞান হারিয়ে যায় । লোকেরা আমার কাছে বাইআত করতে এলে আমি তাদের ভাল মনে সম্প্রদায়ের নিকট থেকে বাইআত নিতে আমি লজ্জাবোধ করছি, তথাপি এরচেয়েও আমি বেশি লজ্জিত আল্লাহ তাআলার নিকট অতঃপর আমি তাদের ফিরিয়ে দিলাম । তারা আবার আসে এবং বাইআত করে । আমি হযরত উসমানের জন্য দো'আ করছি, হে আল্লাহ! উসমানের প্রতি সন্তুষ্ট হোন । (হাকেম) ইবনে আসাকির আবু খালদাহ হানাফী থেকে বর্ণনা করেন, হযরত আলী বলেন, বনু উমাইয়্যা মনে করে হযরত উসমানকে আমি হত্যা করায়েছি। আল্লাহর কসম, আমি হত্যা করিনি, হত্যাকারীকে সাহায্যও করিনি । বরং আমি নিষেধ করেছি, কিস্তু কেউ তা শোনেনি। সমরাহ বলেন, ইসলাম একটি দুর্ভেদ্য দুর্গ । হযরত উসমানের হত্যাকারীরা একে ছিদ্র করে দিয়েছে, যা কিয়ামত পর্যস্ত বন্ধ হবে না । আর মদীনাবাসীর হাতে খিলাফতের দণ্ড ছিল, ঘাতকের দল তা নিক্ষেপ করায় কিয়ামত পর্যস্ত তা মদীনায় আর ফিরে আসবে না। মুহাম্মদ বিন সিরীন বলেন, হযরত উসমানকে হত্যা করার পর থেকে ফেরেশতাগণ যুদ্ধের ময়দানে আর সাহায্য করে না। হযরত উসমানকে হত্যা করার আগ পর্যন্ত চাদ দেখা নিয়ে কোনো মতভেদ ছিল না। আর হযরত হোসেনকে হত্যা করার পর আকাশে রক্তিম প্রভা দেখা দেয়। (এ রেওয়ায়েতটি বিশুদ্ধ নয়)। আন্দুর রাজ্জাক তাসনীফ গ্রন্থে হামীদ বিন হিলাল থেকে বর্ণনা করেন, হযরত আন্দুন্তাহ বিন সালাম হযরত উসমানের নিকট গিয়ে বললেন, কেউ তাকে হত্যা করতে পারবে না। যারা করবে তারা কুষ্ট রোগাক্রান্ত হয়ে মারা যাবে। ম্বরণ রাখবে, এক নবীর পরিবর্তে সন্তর হাজার এবং একজন খলীফার পরিবর্তে পয়ত্রিশ হাজার প্রাণ বিসর্জনের পর উম্মতের এঁক্য ও সংহিত ফিরে আসবে। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।