Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ তারীখুল খুলাফা সময় আমি হযরত উসমানের নিকট ঃ নিকট দশটি আমানত রেখেছি - ০০০০৮ ১। আমি ইসলামের চতুর্থ ব্যক্তি। ২। নবী (সা.) নিজ কন্যাকে আমার সাথে বিয়ে দিয়েছেন । ৩। তার ইস্তেকালের পর দ্বিতীয় মেয়ের সাথে আমার বিয়ে দেন। ৪ । আমি কখনো গান গাইনি । ৫। কোন সময় খারাপ কাজের ইচ্ছে করিনি । ৬। রাসূলুল্লাহ (সা.)-এর নিকট বাইআত করার পর থেকে ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করিনি । ৭। প্রত্যেক জুমায় একজন গোলাম আযাদ করেছি । কোনো জুমায় গোলাম না পেলে পরবর্তীতে তা কাযা আদায় করেছি। ৮। জাহেলিয়াত অথবা ইসলামের যুগে কখনই যিনা করিনি । ৯। আমি কখনও চুরি করিনি । ১০। রসূলের যুগেই কুরআন হিফয করেছি। হযরত উসমান ৩৫ হিজরীর আইয়্যামে তাশরীকের (ঈদুল আযহার তিন দিন) মধ্যভাগে শাহাদাত লাভ করেন। কারো মতে, তিনি ৩৫ হিজরীর যিলহজ্জ মাসে ১৮ তারিখ শনিবার মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে শহীদ হন৷ তাকে জান্নাতুল বাকীতে সমাহিত করা হয় । কারো মতে, শনিবারে কারো মতে ২০ যিলহজ্জ সোমবারে শহীদ হন। তার বয়স নিয়ে অনেক মতভেদ রয়েছে। ৮১, ৮২, ৮৪, ৮৬, ৮০, ৮৯, ৯০ বিভিন্ন মতামত পাওয়া যায়। হযরত কাতাদা (রা.) বলেন, হযরত যুবায়ের তার জানাযা পড়ান এবং দাফন করান। কারণ তিনি তাকে এ কাজের ওসীয়ত করেছিলেনে। ইবনে আসাকির এবং ইবনে আদী হযরত আনাস (রা.) থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, হযরত উসমান (রা.) জীবিত থাকা পর্যস্ত আল্লাহর তরবারী কোষবদ্ধ ছিল। তিনি শহীদ হওয়ার পর তা খাপমুক্ত হয়েছে, কিয়ামত পর্যস্ত খাপমুক্তই থাকবে (এ রেওয়ায়েতে উমর বিন কায়েদ মাত্র একজনই বর্ণনাকারী, এটি গ্রহণযোগ্য নয়)। ইবনে আসাকির ইয়াধিদ বিন হাবীব থেকে বর্ণনা করেন, আমি জেনেছি যারা হযরত উসমানের উপর আক্রমণ করেছে তাদের অধিকাংশই পাগল হয়ে গেছে। হযরত 'ছ্যাইফা (রা.) বলেন, সর্বপ্রথম ফিতনা হলো হযরত উসমানের শাহাদাত । আর সর্বশেষ ফিতনা দাজ্জালের আবির্ভাব । যে তার শাহাদাতে সামান্যতম খুশি হবে সে দাজ্জালের যুগ পেলে অবশ্যই তার প্রতি ঈমান আনবে, ড/ভ্্.2110001109,.00177

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।