Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা টি করবেন। তারা যার প্রতি সন্তুষ্ট তিনিই হবেন খলীফা । এরপর সকল বদরী সাহাবা এসে বললেন, আমরা আপনার চেয়ে খিলাফতের বেশি হকদার আর কাউকে দেখছি না। আপনি হস্ত প্রসারিত করুন, আমরা বাইআত করব । অবশেষে তারা বাইআত করলেন। ওদিকে মারওয়ান এবং তার পুত্র আগেই পালিয়ে ছিলেন। হযরত আলী হযরত উসমানের স্ত্রীর কাছে এসে জিজ্ঞেস করলেন, কে হযরত উসমানকে হত্যা করেছে? তিনি বললেন, মুহাম্মাদ বিন আবু বকরের সাথে যে দুজন ছিল আমি তাদেরকে চিনি না। হযরত আলী সঙ্গে সঙ্গে মুহাম্মদকে ডেকে জিজ্ঞেস করলেন । তিনি বললেন, হত্যা করার জন্য আমি ভেতরে প্রবেশ করেছিলাম । কিন্তু তিনি আমার বাবার কথা বলায় আমি পেছনে সরে আসি এবং আল্লাহ তা'আলার কাছে তাওবা করতে থাকি । আল্লাহর কসম, আমি হত্যা করিনি, তাকে ঘায়েলও করিনি । হযরত উসমানের স্ত্রী বললেন, সে সত্য বলেছে, তবে সে-ই তাদের অভ্যন্তরে প্রবেশ করিয়েছে। ইবনে আসাকির হযরত সুফিয়ার গোলাম কেনানা থেকে বর্ণনা করেন, জন্শ্রুতি প্রচলিত রয়েছে যে, লাল নীল মিশ্রিত চক্ষুবিশিষ্ট হিমার নামক মিসরের জনৈক ব্যক্তি হযরত উসমানকে হত্যা করে। আহমদ মুগীরা বিন শোবা থেকে বর্ণনা করেন, অবরুন্ধ থাকা অবস্থায় আমি হযরত উসমানের নিকট গিয়ে বললাম, আপনি আমিরুল মোমেনীন, আপনি দুর্ঘটনায় নিপতিত হয়েছেন । আমি তিনটি পরামর্শ দিচ্ছি পছন্দমত একটি গ্রহণ করবেন। এক. আপনি বাইরে পিয়ে লড়াই করুন৷ আপনার অনেক গুণগ্রাহী রয়েছে। তাছাড়া আপনি সত্যের উপর সুপ্রতিষ্ঠিত, আর তারা বাতেল। দুই. আপনি উটে চড়ে মঞ্কায় চলে যান । হারাম হওয়ার কারণে এরা সেখানে কোনো লড়াই করতে পারবে না । তিন. আপনি সিরিয়ায় গমন করুন, সেখানে হযরত মুয়াবিয়া (রা.) রয়েছেন। তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। হযরত উসমান (রা.) বললেন, আমি বাইরে গিয়ে সংঘর্ষে জড়াব না। আমি রাসূলুল্লাহ (সা.) -এর খলীফা হয়ে মুসলমানদের রক্ত ঝরাতে চাই না। রাসূলুল্লাহ (সা.) এর নিকট শুনেছি, কুরাইশদের মধ্যে যে হারাম শরীফে ফেতনা-ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ার অর্ধেক শক্তি তার উপর বর্তাবে এজন] আমি মক্কা শরীফেও যাব না । সিরিয়ায় গমন করাও আমরা পক্ষে সপ্ভব নয়। কারণ আমরা হিজরতের পবিত্র নগরী এবং রসূলের সুষমাসিক্ত পরশ ছেড়ে আমি কোথাও যাব না। ইবনে আসাকির আবু সুরুল ফাহমী থেকে বর্ণনা করেন, অবরোধ চলাকালীন ১) যার হালা

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।