তারীখুল খুলাফা ১৫৯ আমার । তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, এ পত্র আপনি লিখেছেন? তিনি বললেন, আমি খলীফা । আমি এ পত্র লিখিনি, কাউকে লিখার নির্দেশও দেইনি । এ পত্র সম্পর্কে আমি কিছুই জানি না। হযরত আলী বললেন, পত্রে আপনার মোহর লাগানো ছিল । তিনি বললেন, নিশ্চয়ই এটা আমার মোহর । হযরত আলী বললেন, কি আশ্চর্যের বিষয় গোলাম, উটনী, মোহার সবই আপনার; অথচ আপনি কিছুই জানেন না? হযরত উসমান বললেন, আল্লাহর কসম, এ পত্র আমি লিখিনি, কারো হাতে তা লিখেও নেইনি এবং তা মিসর শাসনকর্তার নিকটও পাঠাইনি । অতঃপর লোকেরা বুঝল এটা মারওয়ানের কাজ এবং হযরত উসমান কর্তৃক সৃষ্ট এ কাজে লোকদের সন্দেহ হয় । মারওয়ান হযরত উসমান (রা.) -এর বাড়িতে ছিলেন । লোকেরা বলল, মারওয়ানকে আমাদের হাতে তুলে দিন। হযরত উসমান (রা.) এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় আসহাবে মুহাম্মদ (সা.) আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেন । এদের মধ্যে অধিকাংশরা বলেন, হযরত উসমান কখনই মিথ্যা কসম করেননি । আর কতিপয় বলেন, মারওয়ানকে আমাদের হাতে তুলে না দেয়া পর্যন্ত এবং রসূলের সাবাহীদের হত্যার আদেশ দানের কারণ তদন্ত করে না জানা পর্যন্ত সন্দেহের উপর হযরত উসমানকে কিছুতেই খারাপ ভাবা যাবে না। যদি হযরত উসমান জড়িত থাকেন তাহলে আমরা তাকে অপসারণ করব । আর যদি মারওয়ান লিখে থাকেন তবে আমরা তাকে শান্তি দিব। তারা মারওয়ানকে হত্যা করবেন সন্দেহে তিনি তাকে তুলে দিতে অস্বীকার করায় অবরোধ আরো কঠোর হয় এবং পানির সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। হযরত উসমান (রা.) উপর থেকে উকি দিয়ে বললেন, তোমাদের মধ্যে আলী রয়েছেন? লোকেরা বলল, না। তিনি আবার বললেন, তোমাদের মাঝে কি সাদ আছেন? লোকেরা বলল, না। তিনি কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন, তোমাদের মধ্যে কে আছ যে আলীকে আমার পিপাসার কথা জানিয়ে পানি পাঠাতে বলবে? এ সংবাদ হযরত আলীর নিকট পৌছামন্র্র তিনি সঙ্গে সঙ্গে তিন মশক পানি পাঠিয়ে দেন, কিন্তু অবরোধের তীব্রতার কারণে পানির মশক বহনকারী বন্ হাশিম এবং বনূ উমাইয়্যার কয়েকজন গোলাম আঘাতপ্রাপ্ত হয় । মারওয়ানকে তুলে না দিলে হযরত উসমানকে হত্যাকরা হবে জানতে পেরে হযরত আলী (রা.) স্বীয় পুত্রদ্বয় ইমাম হাসান এবং ইমাম হোসেনকে কঠোরভাবে নির্দেশ দানে বলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে হযরত উসমানের দরজায় গিয়ে দাড়িয়ে যাও, যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে । হযরত তালহা, হযরত যুবায়ের এবং কতিপয় সাহাবা নিজ নিজ পুত্রদের একই নির্দেশ দিয়ে হযরত উসমানকে পাহারা দেবার জন্য পাঠিয়ে ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।