তারীখুল খুলাফা ১৫ ইবনে যুবাইরের হত্যার পর আব্দুল মালিক বিন মারওয়ানের ব্যাপারে ইজমা হয়। আব্দুল মালিক বিন মারওয়ানের পর তার চার পুত্র ওয়ালিদ, সুলাইমান, ইয়াধিদ এবং হিশামের ব্যাপারে ইজমা হয়। সুলাইমান এবং ইয়াধিদের মধ্যবতীতে উমর বিন আব্দুল আযীযের বিষয়েও ইজমা হয়েছিল । এ হিসাব মোতাবেক খোলাফায়ে রাশেদা ছাড়া সাতজন খলীফা হয় । আর এতে মোট খলীফার সংখ্যা দাড়ায় এগারো জন । বারো নম্বর খলীফা ওয়ালিদ বিন ইয়ািদ বিন আব্দুল মালিক | তার চাচা হিশামের মৃত্যুর পর তার ব্যাপারে ইজমা হয়। চার বছর পর লোকেরা তার প্রতি অনাস্থা পোষণ করে এবং তাকে হত্যা করে। এতে বিশৃড্ধলা দেখা দেয় এবং সময় অতি দ্রুত পান্টে যায়। অতঃপর কোন খলীফা মনোনীত করার ব্যাপারে লোকদের আর কোনো ইজমা নাই । কারণ ইয়াধিদ বিন ওয়ালিদ তার চাচাত ভাই ওয়ালিদ বিন ইয়াযিদের বিরুদ্ধাচরণ করেছিলেন । তিনি (ইয়াধিদ বিন ওয়ালিদ) অল্ল কিছুদিন জীবিত ছিলেন। তার পিতার চাচার ছেলে মারওয়ান বিন মুহাম্মদ বিন মারওয়ান তার বিরুদ্ধে জয়লাভ করেন । ইয়াযিদের পরলোক গমননের পর তার ভাই ইব্রাহীম বাদশাহী হাতে নেন। কিন্তু মারওয়ান বিন মুহাম্মদ বিন মারওয়ান ইব্রাহীমকে হত্যা করেন । অতঃপর বনু আব্বাসিয়ার হাতে তার পতন হয় এবং তারা তাকে হত্যা করে। আব্বাসিয়া বংশের প্রথম খলীফা হলেন সাফ্ফাহ। তিনি দীর্ঘ সময় রাজদণ্ড ধারণ করেছিলেন না। তার পর তার ভাই মনসুর খিলাফতের দায়িত্ব নেন। তিনি দীর্ঘ সময় রাজ ক্ষমতা আকড়ে থাকেন। কিন্তু বনূ উমাইয়া স্পেনে সংগঠিত হওয়ার কারণে পাশ্চাত্যের ভূখণ্ড তার শাসনামলে তার হাতছাড়া হয়ে যায়। বনূ আব্বাসিয়া নিজেদের রাজত্বকে খিলাফত উপাধিতে ভূষিত করে । তাদের সময় অনেক ভ্রষ্টাচারের প্রবর্তণ ঘটে এবং নামেমাত্র খিলাফত থাকে । পক্ষান্তরে আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে মুসলমানগণ পূর্ব থেকে পশ্চিম পর্যস্ত বিজয় অর্জন করেছিল। খলীফার নামে খুতবা পাঠ করা হতো। খলীফার নির্দেশ ছাড়া কোন শহরে কিছু হতো না। স্পেন কেন্দ্রীয় সরকার থেকে বিচ্ছিন্ন হওয়া, সেখানে নামমাত্র খলীফাদের দুর্বল শাসন এবং তার সাথে মিসরে উবাইদীদের খিলাফতের প্রতি আহবান এ সবই বাগদাদ থেকে খিলাফতের কর্মকাণ্ড চলে যাওয়ার ফল। বিশাল মুসলিম সাম্রাজ্যের সর্বত্রই খিলাফত নিয়ে বিবাদ-সে একই কারণ পঞ্চম শতাব্দীতে স্পেনে ছয়জন খলীফা দাবী করেছেন। রসূলুল্লাহ (সা.) বলেছিলেন, বারোজন থলীফার পর ফিত্না ও বিশৃঙ্খলা দেখা দিবে। বস্তুত তাই হলো । অন্যায় হত্যাযজ্ঞ চলল এবং তা দীর্ঘস্থায়ী হলো । দিন দিন ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।