কারো দূত হবে অথবা পলায়নকারী। সাহাবায়ে কেরাম তার গরতিরোধ কমে জিজ্ঞেস করেন, তুমি কে? কার অনুসন্ধানে কোথায় চলেছ? সে বলল আমি আমিরুল মোমেনীনের গোলাম, মিসর শাসনকর্তার নিকট যাচ্ছি। এ কথা শুনে জনৈক ব্যক্তি মুহাম্মদ বিন আবু বকরের প্রতি ইশারা করে বললেন, ইনি মিসর শাসনকর্তা, সে বলল, উনি আমার কাজিক্ষত ব্যক্তি নন। এ বলে সে চলে গেলে মুহাম্মাদ বিন আবু বকর দু'জনকে পাঠিয়ে তাকে ধরে এনে জিজ্ঞেস করেন, তুমি কেঃ সে বিহবল ও হতচকিত হয়ে একবার নিজেকে আমিরুল মোমেনীন ও একবার মারওয়ানের গোলাম বলে পরিচয় দেয়। একজন তাকে চিনতে পেয়ে আমিরুল মোমেনীনের গোলাম হিসেবে সনাক্ত করলে মুহাম্মাদ বিন আবু বকর জিজ্ঞেস করলেন, আমিরুল মোমেনীন তোমাকে কার কাছে কেন পাঠাচ্ছেন? সে বলল, মিসর শাসনকর্তার নিকট পৌছানোর জন্য এক পত্রসহ আমাকে পাঠিয়েছে । মুহাম্মদ বললেন, তোমার কাছে পত্র রয়েছে? সে বলল, নেই । অতঃপর তালাশ করে তার কাছে পত্র পাওয়া গেল না। অবশেষে ছোক্ট্র এক মশকের মধ্যে পাওয়া গেল আমিরুল মোমেনীনের পক্ষ হতে ইবনে আবী সারাহের প্রতি লিখিত একখানা পত্র। মুহাম্মদ সকল সাথীদের একত্রিত করে মোহর খুলে পত্র পাঠ করলেন- মুহাম্মদ এবং অমুক অমুক ব্যক্তিবর্গ তোমার নিকট গিয়ে পৌছলে ফাদে ফেলে তাদের হত্যা করবে । যে তোমার অভিযোগ নিয়ে আসতে চাইবে তাকে বন্দী করে রাখবে । দ্বিতীয় আদেশ পাওয়া পর্যন্ত স্বপদেই তুমি বহাল থাকবে । এ পত্র পাঠান্তে সকলেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন এবং মদীনায় ফিরে এলেন । প্রমুখ সাহাবীদের সমবেত করে প্রাপ্ত পত্রখানা প্রদর্শন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন। এতে সকলেই ক্রোধান্বিত হয়ে পড়েন এবং মাসউদ, আবু যর এবং আম্মারের মরণ হওয়ায় সে ক্রোধের মাত্রা আরো বৃদ্ধি পায়। সেদিনের মত সাহাবায়ে কেরাম নিজ নিজ বাড়িতে চলে যান। অবশেষে লোকেরা হযরত উসমানের বাড়ি অবরোধ করে । সে সময় হযরত আলী হযরত তালহা, হযরত যুবায়ের, হযরত আম্মার, হযরত সাদ প্রমুখ বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে হযরত উসমানের নিকট পাঠিয়ে তিনি প্রাপ্ত সেই পত্রথানা, গোলাম এবং সেই উটনীটি নিয়ে হযরত সাদ প্রমুখ বদর যদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে হযরত উসমানের কাছে গিয়ে বললেন, সেকি আপনার গোলাম? হযরত উসমান বললেন, হ্যা। হযরত আলী উটনীটি দেখিয়ে বললেন, এ উটনী আপনার? তিনি বললেন, ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।