Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তাবীখুল খুলাফা ১৫৭ তার বারো বছর খিলাফতের প্রথমদিকে উমাইয়্যা বংশের মধ্য থেকে আসহাবে রসূল ব্যতীত অন্যদের শাসনকর্তা নিয়োগ করতেন। আর সাহাবীগণ তাদের অধিকাংশ কাজের সমালোচনা করতেন । কিন্তু তিনি তাদেরকে অপসারণ না করে ক্ষমা করে দিতেন। ছয় বছর পর চাচার সন্তানদের প্রাধান্য দিয়ে তাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্পূর্ণ পদে অধিষ্ঠিত করতে থাকেন । তিনি আব্দুল্লাহ বিন আবী সারাহকে মিসরের শাসনকর্তা হিসেবে প্রেরণের দু বছর পর মিসরবাসী তার বিরুদ্ধে বারবার অভিযোগ আনতে থাকার কারণে হযরত উসমান (রা.) মিসর শাসনকর্তা আব্দুল্লাহ বিন আবী সারাহের প্রতি একখানা পত্র লিখেন । কিন্তু পত্রে উল্লিখিত আদেশ নিষেধের কোনো তোয়াক্কা না করে যারা খলীফার নিকট অভিযোগ করতে এসেছিল, আব্দুল্লাহ বিন আবী সারাহ তাদের হত্যা করেন। অতঃপর মিসরবাসীর পক্ষ থেকে সাত সদস্যের এক প্রতিনিধি দল মুসলিন বিশ্বের নিকট আব্দুল্লাহ বিন সারাহের হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করে । ফলে তালহা বিন উবায়দুল্লাহ দাড়িয়ে এ বিষয় নিয়ে হযরত উসমানের সাথে কঠোরতার সাথে বাদানুবাদ করেন । ওদিকে হযরত আয়েশা (রা.) ঘটনাটি জানতে পেয়ে হযরত উসমানের নিকট বলে পাঠান যে, মুহাম্মাদের সাহাবীগণ আপনার নিকট এমন এক ব্যক্তির অপসারণ চাইছে, যে লোকটি হত্যার দায়ে দোষী, কিন্তু এতে আপনি কর্ণপাত করছেন না এবং তাকে অপসারণ করতে অসম্মতি জানাচ্ছেন। আপনার উচিত তাকে শাস্তি দেয়া । কিছুক্ষণ পর হযরত আলী (রা.) এসে বললেন, এরা হত্যার পরিবর্তে একজন শাসনকর্তার অপসারণ চাইছে । কেন সেখানে আরেকজনকে অধিষ্ঠিত করছেন না? কেন এ কাজে ইনসাফ করছেন না? হযরত উসমান (রা.) বললেন, এরা নিজেদের মধ্যে মীমাংসা করে নিবে । আমি আব্দুল্লাহ বিন আবী সারাহকে অপসারণ করে এক পত্র লিখে দিচ্ছি। লোকেরা মিসরের নতুন শাসনকর্তা হিসেবে মুহাম্মদ বিন আবু বকরকে সবদিক দিয়ে যোগ্য বিবেচনা করে। হযরত উসমান (রা.) কর্তৃক আব্দুল্লাহ বিন আবী সারাহের অপসারণের ফরমান নিয়ে মুহাম্মদ বিন আবু বকর মিসরে যাত্রা করেন। আব্দুল্লাহর অবস্থা স্বচক্ষে অবলোকন করার জন্য মুহাজির ও আনসারদের একটি দল মুহাম্মাদ বিন আবু বকরের সাথে ছিলেন। তারা তৃতীয় মঞ্জিলে অবস্থানের সময় জনৈক হাবশী গোলামকে উটনীর উপর আরোহণরত অবস্থায় দ্রততার সাথে পথ চলতে দেখে ভাবলেন যে হয়ত ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।