Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩০ হিজরীতে জুর, নিশাপুর এবং খোরাসনের অধিকাংশ শহরগুলো কতিপয় সন্ধির মাধ্যমে বাকীগুলো লড়াই করে মুসলমানদের হস্তগত হয় । তখন চারদিক থেকে প্রচুর সম্পদ আদায় করেন, হযরত উসমান (রা.) কোষাগার নির্মাণের প্রয়োজন অনুভব করেন এবং তিনি প্রতিদিন মন খুলে লোকদের দান করতেন । এতে কেউ এক লাখ কেউ চার লাখ দেরহাম পেতেন । ৩৫ হিজরী হযরত উসমান গনী (রা.) শাহাদাত লাভ করেন। যহরী বলেন, হযরত উসমানের বারো বছর খিলাফতের প্রথম ছয় বছর তার প্রতি লোকদের কোনো অভিযোগ ছিল না। এমনকি হযরত উমর (রা.) কঠোর হওয়ার কারণে কুরাইশদের মধ্যে তিনি ছিলেন অধিক জনপ্রিয় । ছয় বছর পর হযরত উসমান (রা.) অনেক নরম হয়ে পড়েন। তিনি আত্মীয় এবং প্রিয়জনদের প্রশাসক পদে নিয়োগ দিতে আরন্ত করেন। মারওয়ান আফ্রিকার শাসনকর্তাকে একপঞ্চমাংশ যা বাইতুল মালে জমা হবে তা মাফ করে দেন। তিনি আত্মীয়- স্বজনকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেন। এ যুক্তির আলোকে-হযরত আবু বকর (রো.) এবং হযরত উমর (রা.) উভয়ের জন্যই তা বৈধ ছিল, কিন্তু তারা সেটি গ্রহণ করেননি । আমি আল্লাহ তা'আলার নির্দেশে আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলেছি। এতে করে জনতার মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। (ইবনে সাদ) ইবনে আসাকির যহরী থেকে বর্ণনা করেন, আমি সাঈদ বিন মুসায়্যাবকে জিজ্রেস করলাম, হযরত উসমানকে কেন শহীদ করা হয়? সে সময় লোকদের অবস্থা কি ছিল? তার রীতিনীতি কি ছিল? এবং সাহাবাগণ কেন তার সঙ্গ দেননি? তিনি বললেন, হযরত উসমানকে মজলুমভাবে শহীদ করে দেয়া হয়েছে। হত্যাকারীরা ছিল জালেম এবং যারা তার সাহচর্য ত্যাগ করেছিলেন তারা অপারগ ও অক্ষম ছিলেন। আমি বললাম, এর বিস্তারিত বিবরণ কি? তিনি বললেন, হযরত উসমান (রা.) নৈকটায প্রাপ্তদের বেশি ভালোবাসার কারণে অনেকেই তা ভালো দৃষ্টিতে দেখেননি । ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।