তারীখুল খলাফা রি ওয়াকাসকে কুফার শাসনকর্তা নিয়োগ করেন। ২৫ হিজরীতে হযরত উসমান সাদকে অপসারণ করে মায়ের দিক থেকে আত্মীয়তার সম্পর্কে ভাই ওলীদ ইবনে উকবা বিন আবী মুইতকে কুফার প্রশাসক নিয়োগ করেন। তীর প্রতি জনতার এটাই প্রথম অভিযোগ যে. তিনি আত্মীয়তার চর্চা করছেন । কথিত আছে, ওলীদ ছিলেন মদ্যপ । একবার নেশা করে ফজরের নামাযের ইমামতি করেন এবং চার রাকাত নামায পড়ায়ে সালাম ফিরে মুক্তাদিদের বলেন, তোমরা বললে আরো বেশি পড়িয়ে দিব। ২৬ হিজরীতে কতিপয় ঘর-বাড়ি ক্রয় করে মসজিদে নববী সম্প্রসারণ করেন । এ বছর সাবু অঞ্চল বিজিত হয়। ২৭ হিজরীতে হযরত মুআবিয়া নৌপথে কবরয আক্রমণ করেন । এ বাহিনীতে উবাদা বিন সামেতের সাথে তার পত্রী উম্মে হারাম বিনতে মিলহান আনসারীও ছিলেন । এ অভিযানে তার স্ত্রী ঘোড়া থেকে পড়ে নিহত হন এবং তাকে সেখানেই সমাহিত করা হয় । হুযূর (সা.) এ যুদ্ধে হযরত উবাদার স্ত্রীর নিহত হওয়ার ব্যাপারে পূর্বেই ভবিষ্যদ্বাণী করেছিলেন । এ বছর আরজান এবং দারে বজর্দ করতলগত হয় । অতঃপর তিনি আমর বিন আসকে অপসারণ করে আব্দুল্লাহ বিন সাদ বিন আবী সারাহকে মিসরের শাসনকর্তা নিয়োগ করেন । তিনি স্বপদে অধিষ্ঠিত হয়ে আফ্রিকা আক্রমণ করে তা দখল করে সকল পর্বত ও বনাঞ্চল পরিবেষ্টিত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো ইসলামের ছায়াতলে আনেন । সেখানে প্রচুর সম্পদ গনীমত হিসেবে মুসলমানদের হাতে আসে । ফলে প্রত্যেক মুজাহিদ এক হাজার, কোনো বর্ণনা অনুযায়ী তিন হাজার দিনার ভাগে পান। অতঃপর আন্দলস হস্তগত হয়। উল্লেখ্য, হযরত মুআবিয়া (রা.) হযরত উমর (রা.) কে নৌপথে কবরয আক্রমণের জন্য বারবার অনুরোধ করায় হযরত উমর (রা.) মিসর শাসনকর্তা আমর বিন আস (রা.) কে নৌযান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেবার জন্য নির্দেশ দেন। আমিরুল মোমিনীনের পত্র পেয়ে হযরত আমর বিন আস (রা.) লিখলেন, আমি এ বাহন দেখেছি। সেটি এক প্রকাণ্ড মাখলুক । ক্ষুদ্র ক্ষুদ্র মাখলুকরা এতে আরোহণ করে । যখন এ বাহনটি স্থির হয়ে দাড়ায় তখন অন্তর ফেটে যায়, আর যখন চলতে থাকে তখন বিবেক লোপ পায়। এতে লাভের চেয়ে ক্ষতির অংশই বেশি। এতে উপবেশনকারীরা কাষ্ঠ খণ্ডের উপর সরীসৃপ জাতীয় প্রাণীর মত আরোহণ করেছে। এটি ছিদ্র হলে নিমজ্জিত হবে। নৌযান সম্পর্কে এ বিবরণ পাঠে আমিরুল মোমেনীন হযরত উমর (রা.) হযরত মুআবিয়া (রা.) কে লিখলেন, ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।