তারীখুল খুলাফা ১৫৩ সাহাযা করে । আবু হুরায়রা কর্তক বর্ণিত, নবী আকরাম (সা.) নলেন, আমার সাহাবীদের মধ্যে অভ্যাসের দিক দিয়ে উসমান আমার মত । তাবারানী আসমাত বিন মালিক থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর থাকলে উসমানকে তার সাথেও বিয়ে দিতাম । ওহী মোতাবেক তার সাথে আমার কন্যাদ্বয়ের বিয়ে দিয়েছিলাম । ইবনে আসাকির হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) হযরত উসমান (রা.) সম্পর্কে বলেন, আমার চল্লিশজন মেয়ে থাকলে পরপর আমি তাদেরকে তার সঙ্গে বিয়ে দিতাম। ইবনে আসাকির যায়েদ বিন সাবিত (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, উসমান আমার সামনে দিয়ে যাবার সময় এক ফেরেশতা আমার নিকট বসে ছিলো । তিনি আমাকে বলেন, ইনি শহীদ হবেন। স্বজাতি কর্তৃক তার নিহত হবার সংবাদ পেয়ে আমি লজ্জিত হলাম । আবু ইয়ালা ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের নিকট ফেরেশতাগণ যেভাবে লজ্জাবোধ করেন উসমানের সামনেও তারা একইভাবে লজ্জিত হন। ইবনে আসাকির হযরত হাসান (রা.) থেকে বর্ণনা করেন, জনৈক ব্যক্তি হযরত উসমান সম্পর্কে হযরত হাসানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, গোসল করার সময় শরীরের কাপড় নির্জন কক্ষে খুলতেও তিনি ভীষণ লজ্জাবোধ করতেন । হযরত উসমান (রা.)-এর খিলাফত : হযরত উমর (রা.)-এর দাফনের তৃতীয় দিবসে হযরত উসমানের নিকট বাইআত গ্রহণ করা হয়। কথিত আছে, একদিনে লোকেরা আব্দুর রহমান বিন আউফের সাথে পরামর্শ করেন এবং বুদ্ধি মানরাও তার সাথে পৃথক পৃথকভাবে সাক্ষাত করে হযরত উসমানের ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। অবশেষে হযরত আব্দুর রহমান বিন আউফ বায়আতের জন্য সমবেত মজলিসে এসে বসেন এবং হামদ ও সানার পর বলেন, তোমাদের লোকেরা হযরত উসমান (রা.) ব্যতীত কারো বাইআত গ্রহণে সত্ুষ্ট নন। (ইবনে আসাকির) এক রেওয়ায়েতে রয়েছে, হযরত আব্দুর রহমান বিন আউফ (রা.) হামদ এবং সানার পর হযরত আলীকে বললেন, হে আলী! আমি সকলের সাথে কথা বলে জেনেছি তাদের অভিমত হযরত উসমানকে ঘিরে । একথা বলে তিনি হযরত উসমানের হাত ধরে বললেন, আল্লাহ তার রাসূল এবং পূর্ববর্তী দুই খলীফার নীতি ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।