Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ তারীখুল খুলাফা বললেন, উসমানের নফল ইবাদতের আর প্রয়োজন নেই । সামি ভিরসিবী আমর রহমান বিন সামূরা থেকে বর্ণনা করেন, যুদ্ধের জা রিজাল ৭ (শা.) -এর জামার আচলে রেখে বলেন, উসমান যদি আর কোনো নফল ইবাদত না করে তথাপি কোনো ক্ষতি নেই। ইমাম তিরমিযী হযরত আনাস (রা.) থেকে বর্ণনা করেন, বাইআতে রিদওয়ানের সময় হযরত উসমান (রা.) রাসূলুল্লাহ (সা.) এর নিকট বাইআত করছিলেন। সে সময় তিনি (সা.) বলেন, উসমান আল্লাহ এবং তার নবীর কাজে রত আছেন । আমি তার পক্ষ থেকে স্বীয় হাতের উপর অপর হাত দ্বারা বাইআত করছি। সুতরাং এভাবে তিনি তার পক্ষ থেকে বাইআত করেন। সে দিন তীর একখানা হস্ত মোবারক হযরত উসমানের পক্ষ থেকে বাইআত গ্রহণের জন্য মনোনীত হয়েছিল, যা অন্যান্য সাহাবীদের হাতের তুলনায় সে হাত কতই না উত্তম ছিল। আর এতেই হযরত উসমানের মর্যাদা প্রতিভাত হয়। ইমাম তিরমিযী ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, একবার হুযূর (সা.) এক ফিতনার ভবিষ্যদ্বাণী করে হযরত উসমানের দিকে ইশারা করে বললেন, উসমান সে ফিতনায় মজলুমভাবে শহীদ হবে । তিরমিযী, হাকেম এবং ইবনে মাজা মুররা বিন কাব থেকে বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ (সা.) নিকটবর্তী এক বিশৃঙ্খলার বিবরণ দানের সময় এক ব্যক্তি চাদর দিয়ে মাথা মুড়িয়ে হেটে গেলে নবী করীম (সা.) তাকে লক্ষ্য করে বললেন, এ ব্যক্তি সে দিন হিদায়াতের উপর অটল থাকবে । আমি দাড়িয়ে দেখলাম, তিনি হলেন হযরত উসমান গনী (রা.)। তার চেহারা রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি ফিরালে আমি রাসূলুল্লাহ (সা.) কে জিজ্ঞেস করলাম, ইনিই কি হিদায়াতের প্রতি অবিচল থাকবেন? তিনি বললেন, হ্যা! হযরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, হে উসমান! আল্লাহ তা'আলা তোমাকে যে খিলাফত দান করেছেন সেখান থেকে ফড়যন্ত্রকারীরা তোমাকে উতৎখ্যাত করতে চাইলে তুমি সরে পড়বে না; বরং আমার নিকট আসবে । এজন্য কুচত্রী কর্তৃক অবরন্ধ হয়ে পড়লে তিনি বলেন, এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা.) আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি এখান থেকে বিন্দুমাত্র নড়ব না । (তিরমিযী) হাকেম হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন, হযরত উসমান (রা) দু'বার জান্নাত ক্রয় করেছেন । এক রুমার কূপ খনন করে এবং দুই সৈন্যদের ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।