তারীখুল খুলাফা ১৫১ ধর্ম গ্রহণ করেছ। আল্লাহর কসম, আগের ধর্মে ফিরে না আসা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। তিনি বললেন, আল্লাহর কসম, কিয়ামত পর্যস্ত আমি এ দ্বীন ত্যাগ করব না। তার দৃঢ়তা দেখে অবশেষে তাকে ছেড়ে দেয়। হযরত আনাস (রা.) বলেন, তিনিই সর্বপ্রথম স্বপরিবারে হাবশায় হিজরত করলে নবী (সা.) বললেন, আল্লাহ তা'আলা উসমানের সাথে রয়েছেন। হযরত লুত (আ.)-এর পর উসমান (রা.) স্বপরিবারে আল্লাহর রাস্তায় হিজরত করলেন। (আবু ইয়ালা) হযরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, উম্মে কুলসুমকে বিয়ে দেবার সময় নবী (সা.) তাকে বলেন, তোমার স্বামী তোমার দাদা হযরত ইবরাহীম (আ.) এবং তোমার পিতা মুহাম্মাদের অনুরূপ । (ইবনে আদী) ইবনে আসাকির ইবনে উমর থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আমি উসমানকে আমার পিতা ইবরাহীম (আ.) এর মতো মনে করি । হাদীসের দৃষ্টিতে উসমান (রা.)-এর মর্যাদা : ইমাম বুখারী এবং ইমাম সুসলিম হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, হযরত উসমান (রা.) ঘরে প্রবেশের সময় হুযূর (সা.) বসন সংযত করে বলেন, যাকে দেখে ফেরেশতাগণ লজ্জা পায়, আমি কেন পাব না? ইমাম বুখারী আব্দুর রহমান বিন সালাম থেকে বর্ণনা করেন, অবরুদ্ধ অবস্থায় হযরত উসমান (রা.) অবরোধকারীদের উদ্দেশ্যে আসহাবে নবী (সা.) -এর কসম করে বলেন, আমি জিজ্ঞেস করতে চাই রাসূলুল্লাহ (সা.) যখন বলেছিলেন, কে আছ যে সংকটময় মুহুর্তে সামরিক বাহিনীকে সাহায্য করবে সে জান্নাত পাবে। আমি তখন সাহায্য করেছিলাম । তোমরা জানো না রাসূলুল্লাহ (সা.) যখন বলেছিলেন, যে রুমার কৃপ খনন করবে সে জান্নাতে যাবে । আমি তখন রুমার কূপ খনন করেছিলাম । সকল সাহাবা তার কথাকে সত্যায়িত করেন। ইমাম তিরমিযী (রা.) আব্দুর রহমান বিন থাবাব থেকে বর্ণনা করেন, একদা আমি নবী আকরাম (সা.)-এর খেদমতে উপস্থিত হলাম । তিনি কোনো এক যুদ্ধের ্রস্ুতি গ্রহণের জন্য সাহাবীদের তাগীদ দিচ্ছিলেন। সে সময় হযরত উসমান আর্য করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি একশ'উটসহ একশ উট বোঝাই রসদের জিম্বা নিচ্ছি। হুযূর (সা.) আবার তাগাদা দিলেন। তিনি বললেন, দুইশ'উটসহ দুইশসউট বোঝাই রসদের জিম্মা আমার । নবীজী পুনরায় তা ব্যক্ত করলে তিনি বললেন, তিন শ'উট আমার দায়িতে। রাসূলুল্লাহ (সা.) মিশ্বর থেকে অবতরণ করতে করতে ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।