১৫০ তারীখবল খুলাফা দুহিতাঘয়ের সাথে তার বিয়ে হয়। সহল বিন সাদ দুর্বল সূত্রে বর্ণনা করেন, জান্নাতে এক ভবন থেকে আরেক এ নিন সুজি রাটি নাসির যাজার | বর্ণিত রয়েছে, জাহেলিয়াতের যুগে তার উপনাম ছিল আবু উমর । আর হমরত্ রুকাইয়্যার গর্ভ থেকে তার ওুরসজাত সন্তান আব্দুল্লাহ জন্মখহণের পর তার উপনাম হয় আবু আব্দুল্লাহ । তার মাতার নাম আরওয়া বিনতে কারীম বিন রাবীআ বিন হাবীব বিন আব্দুস শামস । নানীর নাম উম্মে হাকীম আল বায়যা বিনতে আব্দুল মুস্তালিব বিন হাশিম! তার নানী এবং রাসূলুল্লাহ (সা.)-এর সম্মানিত পিতা আব্দুল্লাহ এক গর্ভের সন্তান । এ দৃষ্টিকোণ থেকে তার জননী রাসূলুল্লাহ (সা.)- এর ফুফাতো বোন। ইবনে ইসহাক বলেন, তিনি হযরত আবু বকর সিদ্দীক, হযরত আলী এবং হযরত যায়েদ বিন হারেছার পর ইসলাম গ্রহণ করেন । ইবনে আসাকির বিভিন্নভাবে বর্ণনা করেন, হযরত উসমানের মাঝারি গঠন ছিল চমৎকার । সাদার সাথে ছিল লালচে বর্ণে মিশ্রিত শরীরের আকৃতি । চেহারায় বসস্তের দাগ ছিল। ঘন দাড়ি প্রশস্ত গ্রীবা, দৃঢ় পদ, লম্বা হাতে পশমের সমাবেশ, মাথায় কালো কেশ, অপূর্ব দন্তরাজি এবং বাবরী চুলের অধিকারী ছিলেন । তিনি কেশগুচ্ছে হলদে বর্ণের কলপ করতেন। ইবনে আসাকির আব্দুল্লাহ বিন হাযাম মাযানী থেকে বর্ণনা করেন, আমি হযরত উসমানের চেয়ে বেশি সুন্দর কোনো পুরু দেখিনি। মূসা বিন তলহা বলেন, হযরত উসমান, কান্তিময় চেহারার অধিকারী ছিলেন। ইবনে আসাকির বর্ণনা করেন, হযরত উসামা বিন যায়েদ বলেন, একবার রাসূলুল্লাহ (সা.) আমাকে এক বাটি গোশত দিয়ে হযরত উসমানের নিকট পাঠালেন । আমি তার বাড়ি গেলাম । হযরত র্ুকাইয়্যা বসেছিলেন । আমি একবার হযরত রুকাইয়্যার চেহারার দিকে, আরেকবার হযরত উসমানের দিকে তাকাতে লাগলাম । অতঃপর ফিরে এলে নবীজী (সা.) জিজ্ঞেস করলেন, তুমি বাড়ির মধ্যে প্রবেশ করেছিলে? আমি বললাম, হ্যা । তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, এত লাবণ্যময় দম্পতি তুমি আরও দেখেছ? আমি বললাম, না। ইবনে সাদ মুহাম্মাদ বিন ইবরাহীম বিন হারেস আল-তাইমী থেকে বর্ণনা করেন, তিনি ইসলাম গ্রহণ করায় তার চাচা হাকিম বিন আবুল আস বিন উমাইয়্যা ধরে নিয়ে গিয়ে শক্ত করে বেঁধে বলল, তুমি পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে নতুন ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।