তারীখল খুলাফা ১৪৯ তিনি (সা.) আরেক কন্যা হযরত উম্মে কুলসুমের সাথে হযরত উসমানের বিয়ে দেন। আর হযরত উম্মে কুলসুম ৯ম হিজরীতে ইন্তেকাল করেন । উলানায়ে কেরাম বলেন, হযরত উসমান ছাড়া কারো সঙ্গে কোনো নবীর দু'কন্যার বিয়ে হয়নি । আর এ জন্য তাকে যিননূরাইন বলা হয়। তিনি প্রাথমিক যুগের মুসলমান, দুস্থানে হিজরতকারী এবং আশারায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত ৷ তিনি কুরআনের হাফেয ছিলেন । ইবনে উবাদা বলেন, খলীফাগণের মধ্যে হযরত উসমান এবং মামুন রশীদ ছাড়া কেউ হাফেযে কুরআন নকল । ইবনে সাদ বলেন, নবী আকরাম (সা.) যাতুররিকা এবং গাতফান যুদ্ধে যাবার সময় হযরত উসমানকে মদীয়নায় তার স্থলাভিষিক্ত হিসেবে রেখে যান। হযরত উসমান নবী আকরাম (সা.) থেকে ১৪৪টি হাদীস বর্ণনা করেছেন এবং তার থেকে যায়েদ বিন খালিদ জুহানী, ইবনে যুবায়ের, সায়েব বিন ইয়াযিদ. আনাস বিন মালিক, যায়েদ বিন সাবিত, সালামা বিন আকওয়া, আবু উমামা বাহলী, ইবনে আব্বাস, ইবনে উমর, আব্দুল্লাহ বিন মুগাফফাল, আবু কাতাদা, আবু হুরায়রা প্রমুখ সাহাবায়ে কেরাম এবং অসংখ্য তাবেয়ী হাদীস রেওয়ায়েত করেন। ইবনে সাদ আব্দুর রহমান বিন হাতেব থেকে বর্ণনা করেন, সকল আসহাবে রসূলের মধ্য থেকে আমি হযরত উসমানের চেয়ে সুন্দর করে হাদীস বর্ণনা করতে আর কাউকে দেখিনি । তিনি অত্যন্ত যত্বু ও সাবধানতার সাথে হাদীস বর্ণনা করতেন। মুহাম্মদ বিন সিরীন বলেন, তিনি সবচেয়ে বেশি হজ্জের মাসয়ালা জানতেন, তার পর হযরত ইবনে উমরের স্থান। বাইহাকী সুনান গ্রন্থে আব্দুল্লাহ বিন উমর বিন আবান জাফী থেকে বর্ণনা করেন, আমার মামা জাফী আমাকে জিজ্ঞেস করেন, তুমি জান হযরত উসমানকে কেন যিননূরাইন বলা হয়? আমার অজানার কথা ব্যক্ত করলে তিনি বলেন, আদম (আ.) থেকে আজ পর্যন্ত হযরত উসমান ছাড়া কেউ কোনো নবীর দুই মেয়েকে বিয়ে করেননি । এজন্য তাকে যিননূরাইন বলা হয়। আবু নাঈম হাসান থেকে বর্ণনা করেন, নবীর দুই কন্যাকে বিয়ে করার কারণে তার নাম যিননুরাইন। থাইসামা ফাযাইলুস সাহাবা গ্রন্থে এবং ইবনে আসাকির বর্ণনা করেন, জনৈক ব্যক্তি হযরত আলীকে হযরত উসমান (রা.) সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি এমন ব্যক্তি যিনি ফেরেশতাদের মাঝে যিননূরাইন নামে প্রসিদ্ধ এবং নবীর ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।