১৪ তারীখুল খুলাফা। এভাবেও বর্ণনা করেছেন, বারোজন খলীফা না আসা পর্যস্ত সমাজে ইসলাম ছাড়া অনা কিছু কার্যকর হবে না। উপরস্ত্র ইসলাম শক্ত এবং সংরক্ষিত থাকবে বারোজন খলীফা পর্যস্ত । বায্যার এভাবে বর্ণনা করেছেন, (নবীজী (সা.) বলেন] আমার বারোজন খলীফা অতিবাহিত হওয়া পর্যন্ত । এ রেওয়ায়েতটি আবু দাউদ একটু বৃদ্ধি করেছেন এভাবে, নবীজী (সা.) ঘরে এলে কুরাইশরা তার কাছে এসে জিজ্ঞেস করল, বারোজন খলীফার পর কি হবে? তিনি বললেন, অতঃপর হত্যাযজ্ঞ ও বিশৃঙ্খলা দেখা দিবে । এক রেওয়ায়েতে রয়েছে, উন্মাহ'র ইজমাকৃত বারোজন খলীফা পর্যন্ত এ দ্বীন সর্বদা অটুট থাকবে । এটি ইমাম আহমদের রেওয়ায়েত। বাষ্যার হাসান সূত্রে বর্ণনা করেন । হযরত ইবনে মাসউদ (রা.)-কে জিজ্ঞেস করা হল, কতজন খলীফা এ উম্মতকে শাসন করবে? ইবনে মাসউদ (রা.) বললেন, একদা আমরাও নবী আকরাম (সা.)-কে এ ধরনের প্রশ্ন করেছিলাম । তিনি বলেছিলেন, বনী ইসরাঈলদের অনুরূপ বারোজন। কাষী আয়ায বলেন, উক্ত হাদীস এবং সমার্থ হাদীসে উল্লিখিত বারোজন খলীফা থেকে সম্ভবত উদ্দেশ্য হলো, এ বারোজন খলীফা খিলাফতের অগ্রতিদ্বন্দিতা এবং ইসলামের শৌর্য-বীর্য কালে আসবেন । আর তাদের ব্যাপারে উম্মতের ইজমা (একমত্য) থাকবে । কারণ দুর্ভাবনার যুগ উমাইয়া বংশের ওয়ালীদ বিন ইয়াধিদের শাসনমাল থেকে শুক্র হয় । আর তা আব্বাসিয়া খিলাফত পর্যন্ত অব্যাহত থাকে । আব্বাসিয়াদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বনু উমাইয়ার মূলোচ্ছেদ হয় । শায়খুল ইসলাম ইবনে হাজার (র.) সহীহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে কাষী আয়াযের সূত্র ধরে লিখেছেন, এ হাদীসের ব্যাপারে কাষী আয়াষের অভিমতটি অত্যন্ত চমৎকার । কারণ কতিপয় বিশুদ্ধ হাদীস এ অভিমতকে সমর্থন করে যে, সমস্ত লোক খলীফার ব্যাপারে একমত্য পোষণ করে । এই এঁকমত্য বা ইজমার অর্থ হলো লোকেরা বাইআতের ব্যাপারে অনুগত এবং হযরত আবু বকর (রা.) হযরত উমর (রা.), হযরত উসমান (রা.) এবং হযরত আলী (রা.)-এর যুগের মত কেউ বাইআতের ব্যাপারে বাহানা করবে না। সিফ্ফিনের বিবাদের সময় দু'জন প্রশাসকের আবির্ভাব ঘটে । সেদিন যুআবিয়া (রা.) খলীফা হন এবং লোকেরা ইমাম হাসান (রা.)-এর সাথে সপ্ধি করার পর আমীর মুআবিয়া (রা.)-এর ব্যাপারে ইজমা তথা একমত্যে পৌঁছেন। অতঃপর ইয়াধিদের বিষয়েও ইজমা হয় এবং ইমাম হোসাইনের ব্যাপারে একমত্য হয়নি; বরং তিনি পূর্বেই শহীদ হন। ইয়াধিদের মৃত্যুর পর মতানৈক্য দেখা দেয় এবং ড/৬৮৬৬.21107001179.0010)
— Page 15 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.