Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৪৭ ইবনে আবীদ দুনিয়া ইয়াহইয়া বিন আবী রাশেদ বসরী থেকে বর্ণনা করেন, হযরত উমর তার ছেলেকে ওসীয়ত করেন, আমার কাফনে অনর্থক খরচ করবে না। কারণ যদি আমি আল্লাহ তাআলার কাছে ভাল হই তাহলে তিনিই প্রতিদান দিবেন । আর ভাল না হলে তিনি তা ছিনিয়ে নিবেন, তাই এ অতিরিক্তের প্রয়োজন নেই । আমার কবর লম্বা করার প্রয়োজন নেই । কারণ আমি আল্লাহ তাআলার কাছে সুপ্রশস্ত কবরের অধিকারী হলে তিনি সে ব্যবস্থা করে দিবেন, অন্যথায় তিনি আমার কবর সংকুচিত করে দিবেন, এতে আমার সকল হাড়গোড় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে । আমার জানাযার সাথে কোনো নারী যেতে পারবে না। আমি যা নই তা বলে আমাকে স্মরণ করবে না। কারণ আল্লাহ তা'আলা গায়েব জানেন । তিনি আমার সম্পর্কেও জানেন । আমাকে খুব দ্রুত সমাহিত করার ব্যবস্থা করবে । বারোতম পরিচ্ছেদ ইবনে আসাকির হযরত আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, আমি হযরত উমরের ইন্তেকালের এক বছর পর আল্লাহ তা'আলার কাছে তাকে স্বপ্নে দেখার জন্য দু'আ করলাম । এক বছর পর স্বপ্রে হযরত উমরকে কপালের ঘাম মুছতে দেখে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? তিনি বললেন, আমি হিসাব দিয়ে সবেমাত্র ছাড়া পেলাম । আল্লাহ যদি দয়াশীল না হতেন তাহলে উমর অপদস্ত হতো । যায়েদ বিন আসলাম কর্তৃক বর্ণিত, আব্দুল্লাহ বিন আমর বিন আস স্বপ্রে হযরত উমরকে জিজ্ঞেস করেন, আল্লাহ তা'আলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি প্রতিউত্তরে প্রশ্ন করেন, আমি তোমাদের থেকে কবে পৃথক হয়েছি? তিনি উত্তর দিলেন, বারো বছর পূর্বে । তিনি বললেন, আমি হিসাব দিয়ে এই মাত্র এলাম। ইবনে সাদ সালিম বিন আব্দুল্লাহ বিন উমর (রা.) থেকে বর্ণনা করেন, আমি এক আনসারের কাছে শুনেছি, তিনি হযরত উমরকে স্বপ্নে দেখার দু'আ করায় দশ বছর পর স্বপ্রে তাকে কপালের ঘাম মুছতে দেখে জিজ্ঞেস করেন, হে আমিরুল মুমিনীন! আপনি কি করছেন? তিনি বললেন, হিসাব দিয়ে এই মাত্র এলাম । আমার প্রতিপালকের অনুগ্রহ আমার সাথে না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। অনেক বিখ্যাত লোকেরা হযরত উমরের শোকগাথা রচনা করেছেন। ছোট পরিসরের কারণে আমরা তা সন্নিবেশিত করলাম না। হযরত উমর ফারুক (রা.)-এর শাসনামলে নিছ্ধে উল্লিখিত সাহাবাগণ ইন্তেকাল করেন - ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।