Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ তারীখুল খুলাফা আব্দুর রহমান বিন আবযা বলেন, হযরত উমর (রা.) বলেছেন, এ খিলাফতৈর প্রথম হকদার বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ । অতঃপর উদ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ । অতঃপর অন্যান্যরা । মন্রা বিজয়ের পর ইসলাম গ্রহণকারীরা তৎপূর্ব মুসলমানরা জীবিত থাকা পর্যন্ত তারা খিলাফতের হকদার নন নাখয়ী কর্তৃক বর্ণিত, জনৈক ব্যক্তি হযরত উমর (রা.) কে জিজ্ঞেস করল আপনি কি আপনার পুত্র আব্দুল্লাহকে খলীফা মনোনীত করবেন না? তিনি বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আল্লাহর কসম! আমি এমন লোককে খলীফা মনোনীত করার জন্য প্র্থনা করব না, যে এখনও সুন্দর পথে নিজের স্ত্রীকে তালাক দেবার ক্ষমতা অর্জন করেনি । শাদ্দাদ বিন আউস হযরত কাব থেকে বর্ণনা করেন, বনী ইসরাঈলের এক বাদশাহর সাথে হযরত উমরের কার্যক্রমের অনেকটা মিল ছিল । আমরা এদের একজনের আলোচনা করলে অপরজনের স্মরণ পড়ত । বনী ইসরাঈলের সেই বাদশাহর যুগে এক নবী ছিলেন। তাকে ওহীর মাধ্যমে জানানো হলো আপনি বাদশাহকে জানিয়ে দিন তিনি আর মাত্র তিনদিন বেচে থাকবেন । সুতরাং তাকে রাষ্ট্রনায়ক মনোনীত করতে বলুন এবং ওসীয়ত করতে চাইলে তা করুন। তৃতীয় দিবসে বাদশাহ অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ! আমার ছেলে যুবক হওয়া পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করুন । আপনি জানেন আমি আপনার আদেশ কিভাবে মান্য করেছি। কিভাবে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করেছি, আমি কোনো সময় আপনার হুকুমের অবাধ্য হইনি । আল্লাহ তাআলা নবী (আ.) কে ওহীর মাধ্যমে বাদশাহর দু'আর বিবরণ দানে জানিয়ে ছিলেন, সে সবগুলোই সত্য বলেছে । ফলে আমি তার হায়াত পনেরো বছর বৃদ্ধি করে দিলাম, যাতে পূর্ণ যৌবন প্রাপ্ত হতে পারে । হযরত কাবে আহবার হযরত উমর বর্শাঘাতে আহত হবার সময় এ ঘটনার উদ্ধৃতি দিয়ে বলেন, হযরত উমরও আল্লাহর নিকট এ দু'আ করলে তিনি আরো জীবিত থাকবেন, তিনি এ ঘটনা জানতে পেয়ে এ দু'আ করেন, “হে আল্লাহ! আমাকে সুস্থ না করেই উঠিয়ে নাও” । সুলায়মান বিন ইয়াসার বলেন, তার মৃত্যুতে জ্বিন জাতিও বিলাপ করেছে। হাকেম হযরত মালিক বিন দিনার (রহ.) থেকে রেওয়ায়েত করেন, তিনি শহীদ হওয়ার পর ইয়ামানের পাহাড়ের দিক থেকে এ কবিতার আওয়াজ ভেসে আসে" “যারা ইসলামের জন্য কাদে তারা কাদতে থাক, সে দিন বেশি দূরে নয় যখন মানুষ ধ্বংস হবে, অথচ নবীর যুগ গত হওয়া বেশি দিন হয়নি। পৃথিবী উল্টে গেছে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্তান চলে গেছেন ।" ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।