Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৪৫ ইবনে সাদ হযরত হাসান (রা.) থেকে বর্ণনা করেন, হযরত উমর (রা.) সর্বপ্রথম যে খুতবা পাঠ করেন তাতে হামদ ও সানার পর বলেন, জেনে রেখ আমি তোমাদের সাথে একীড়ুত হয়েছি, তোমরাও আমার সাথে একীভূত হয়ে যাও। আমি আমার দুই বন্ধুর পর খলীফা হয়েছি। যারা উপস্থিত রয়েছ আমি তাদের সাথে রয়েছি । আর যারা অনুপস্থিত আমরা তাদের প্রাপ্যকে তাদের জন্যই সংরক্ষণ করব। যারা সৎকাজ করবে তাদের জন্য সদাচরণ, আর যারা অসৎ কাজ করবে আমরা তাদের শাস্তি দিব । আল্লাহ তা'আলা আমাদের ক্ষমা করুন । জবের বিন হুয়াইরিছ কর্তৃক বর্ণিত, হয়রত উমর (রা.) দফতর প্রতিষ্ঠার জন্য মুসলমানদের সাথে পরমার্শে বসলে হযরত আলী (রা.) বললেন, প্রতি বছর যে পরিমাণ সম্পদ জমা হবে তা আপনার কাছে না রেখে ভাগ করে দিবেন । হযরত উসমান (রা.) বললেন. সম্পদের পরিমাণ অতিরিক্ত হলে ভাগ করে দিলেও হিসাব সংরক্ষণ করা মুশকিল হবে । ওলীদ বিন হিশাম বিন ঘুগীরা বললেন, আমি সিরিয়ায় দেখেছি সেখানে রোম স্ম্রাট বিভিন্ন দফতর প্রতিষ্ঠার মাধ্যমে সৈনিকদের সমবেত করেন । এ কথাটি তার ভালো লাগল এবং তিনি তাই করলেন। হযরত আকীল বিন আবু তালিব, মুখরিমা বিন নওফেল এবং জাবের বিন সুতইম কুরাইশদের বংশ পরম্পরা সম্পর্কে বিস্তর জ্ঞান রাখতেন । তিনি তাদেরকে এমনভাবে নসবনামা রচনার নির্দেশ দিলেন যেন নবী আকরাম (সা.)- এর নসবনামার বিবরণের সাথে সকল বংশ পরম্পরার যুক্ত হয়। সাঈদ বিন মুসায়্যাব কর্তৃক বর্ণিত, হযরত উমর (রা.) প্রশাসনিক কাজের সুবিধার্থে ২০ হিজরীতে বিভিন্ন দফতর প্রতিষ্ঠা করেন৷ হযরত হাসান (রা.) বলেন, হযরত উমর লোকদের ভাতা বাদেও দান করার জন্য হযরত হুযায়ফার নিকট পত্র পাঠালেন । তিনি প্রচুর পরিমাণে দান করার পরও বিপুল অর্থ সম্পদ বেচে যাওয়ার কথা খলীফাকে জানালে তিনি বললেন, আবার দান করে দাও। এ সম্পদ উমর অথবা তার সন্তানদের নয়। হযরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, হযরত উমর (রা.) উদ্মত জননীদের সাথে সর্বশেষ হজ্জ করেন। আরাফাত থেকে ফেরার পথে আমি শুনলাম একজন অন্যজনকে বলছে, আমিরুল মুমিনীন কোথায়? আন্যজনকে বলতে শুনলাম, সে বলছে, ঠিনি এখানেই আছেন। অতঃপর লোকটি উঠকে বসিয়ে এ কবিতা আবৃত্তি করছে “হে নেতা আপনার প্রতি সালাম । হে আল্লাহ! ক্ষত বিক্ষত শরীরে বরকত দাও।” এ কবিতা পাঠান্তে সে অদৃশ্য হয়ে গেল। আমরা ধারণা করলাম সে জ্বিন হবে। হজ্জ থেকে প্রত্যাবর্তনের পর তিনি শহীদ হন। ১০7. ড/৬৮৬৬.2117001179.0010)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।