তারীখুল খুলাফা ১৪৩ করে এসে আমাকে ডেকে বলেন, আব্দুল্লাহ আমি অনেক খরচ করে ফেলেছি । আব্দুর রায্যাক মুসান্নাফ গ্রন্থ কাতাদা এবং শ'বী থেকে বর্ণনা করেন, হযরত উমরের কাছে এক মহিলা এসে বলল, হে আমিরুল মুমিনীন! আমার স্বামী দিনে রোযা রাখেন এবং সাত রাত নামাযে কাটিয়ে দেন। তিনি বললেন, তোমার স্বামী প্রশংসাযোগয কাজ করেছেন । সেখানে কা'ব বিন সওয়ার উপস্থিত ছিলেন । তিনি বললেন, আমিরুল মুমিনীন! এ মহিলা স্বামীর প্রশংসা করছে না; বরং অভিযোগ পেশ করেছেন । হযরত উমর বললেন, কেন এ অভিযোগ? কা'ব বললেন, স্বামীর প্রতি স্ত্রীর কিছু অধিকার রয়েছে সে জন্য । হযরত উমর বললেন, এখন বিষয়টি বুঝতে পারলাম । নিশ্চয়ই এ ব্যাপারে ইনসাফ করা দরকার । কা'ব বললেন, হে আমিরুল মুমিনীন । আল্লাহ তা'আলা পুরুষের জন্য চারজন নারী বৈধ করেছেন । এ দৃষ্টিকোণ থেকে চতুর্থ একজন নারীর প্রাপ্য । জনৈক মহিলাকে কবিতা বঙ্গানুবাদ (যা আমরা পূর্বে করেছি- অনুবাদক) আবৃত্তি করতে শুনে জিজ্ঞেস করলেন তোমার কি হযেছে? মহিলা বলল, ক'মাস পূর্বে আমার স্বামী যুদ্ধে গেছে। তার প্রেমে এ কবিতা গাথা আবৃত্তি করছি। তিনি বললেন, তুমি অবৈধ কাজে জড়িত নও তো? সে বলল, আল্লাহ ক্ষমা করুন । তিনি মহিলাকে সাস্তবনা দিয়ে বললেন, সকাল পর্যন্ত অপেক্ষা করো । আগামি কল্যই তোমার স্বামীকে এনে দিচ্ছি। সকালে তিনি এঁ মহিলার স্বামীকে ডেকে আনার জন্য রণাঙ্গনে দূত পাঠান। অতঃপর তিনি তার মেয়ে হাফসার কাছে গিয়ে বললেন, আমি দারুণ এক মুসিবতের মধ্যে পড়েছি । আমাকে উদ্ধার করো । একজন নারীর কতদিন পর্যস্ত তার স্বামীর প্রয়োজন হয় না? হযরত হাফসা লজ্জায় মাথা নিচু করেন এবং নীরব হয়ে যান। হযরত উমর বললেন, আল্লাহর কাজে লজ্জা করতে নেই। হযরত হাফসা হাতের ইশরারায় জানিয়ে দিলেন, তিন অথবা চার মাস । অতঃপর হযরত উমর যুদ্ধরত সৈনিকদের চার মাসের বেশি রণাঙ্গনে আটকে রাখতে গর্নরদের নিষেধ করেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমি হযরত উমরকে স্ত্রীদের ঠাট্টা বিদ্ধুপ করার অভিযোগ জানালে তিনি বললেন, আমিও তো স্ত্রীদের ঠাষ্টায় ব্বিত। এমনকি আমি কোথও গেলে তারা আমাকে বলে, আপনি অমুক গোত্রের যুবতীদের সাথে দেখা করার জন্য যাচ্ছেন। এছাড়া আপনার কোন কাজ নেই । সেখানে হযরত ইবনে মাসউদ বসেছিলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনীন! আপনার কি ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।