হি তারীখুল খুলাফা আবু মু'আশির বলেন, আমি আমার শিক্ষকের নিকট থেকে শুনেছি হযরত উমর বলেন, সংস্কার করা না পর্যন্ত এতটুকু কঠোরতা করা যাবে না যা অত্যাচারের পর্যায়ে পড়ে । আবার খুব হালকাও করা যাবে না। ইবনে আবী শাইবা মুসান্নাফ গ্রন্থে হাকেম বিন উমাইর থেকে বর্ণনা করেন, হযরত উমর অধীনস্থ প্রশাসকদের শয়তান যেন কৃফরীর দলে ভিড়াতে না পারে এমনভাবে লোকদের চাবুকাঘাত করতে নিষেধ করেন। ইবনে আবী হাতিম স্বরচিত তাফসীর গ্রন্থ শা'বী থেকে বর্ণনা করেন, একদা রোম সম্রাট হযরত উমরের নিকট এ মর্মে পত্র লিখেন যে, আমার দূত আপনার নিকট গিয়েছিল । ফিরে এসে সে আমাকে জানালো, আপনার কাছে এমন একটি বৃক্ষ রয়েছে, যার জন্ম অন্য বৃক্ষে থেকে নয়। সে বৃক্ষের আকৃতি গাধার কানের মত । এর ফল মতির সাদৃশ্য, ফাটলে জমর্দ পাথরের ন্যায় সবুজ এবং ইয়াকৃত পাথরের ন্যায় লাল বর্ণ হয়ে ঝরে পড়ে । ফলটি পরিপকূ হয়ে পাক ধরলে তা এক প্রকার জেলি হয় । আর শুষ্ক হলে বিশেষ আহার্যে পরিণত হয় ৷ আমার দূত যদি সত্য বলে তাহলে স্বগীয় বৃক্ষ আমার কাছেও থাকা প্রয়োজন । হযরত উমর এর জবাবে লিখেন, আপনার দূত সত্য বলেছে সে বৃক্ষ আমার কাছে রয়েছে। সে বৃক্ষ থেকে হযরত ঈসা (আ.) জনুগ্রহণ করেন। আল্লাহ তা'আলা হযরত মারইয়াম (আ.)-এর মাধ্যমে তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তা'আলাকে ভয় করুন। হযরত ঈসা (আ.)কে প্রভু জ্ঞান করবেন না। কারণ তিনি হযরত আদম (আ.)-এর মত মাটির তৈরি। ইবনে সাদ ইবনে উমর থেকে বর্ণনা করেন, হযরত উমর অধীনস্থ প্রশাসকের স্ব স্ব সম্পত্তির হিসাব চেয়ে পাঠালে হযরত সাদ বিন আবী ওয়ান্কাসসহ সকলেই তা প্রদান করেন। তিনি এর অর্ধেকটা রেখে বাকী অর্ধেকটা প্রশাসকদের নিকট পাঠিয়ে দেন। শা'বী বলেন, হযরত উমর প্রশাসক নিয়োগের পূর্বে তার সম্পদের তালিকা জমা দিতেন । আবু উমামা বিন সহল বিন হানীফ লিখেছেন, তিনি কিছুদিন পর্যন্ত াষ্্রীয় কোষাগার থেকে কোনো ভাতা গ্রহণ না করায় ভীষণ অর্থ সংকটে পতিত হওয়ায় রসূলের সাহাবীদের নিয়ে পরামর্শে বলেন, আমি তো খিলাফতের কাজ নিয়ে ব্যন্ত থাকি। নিজের রর রুটির ব্যবস্থা করতে পারি না। হযরত আলী বললেন, সকাল সন্ধ্যার খাবার রাষ্্রীয় কোষাগার থেকে গ্রহণ করতে পারেন। হযরত উমর তাই করেন। ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।