Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৪১ ইবনে উমর (রা.) বলেন, হযরত উমর জাতিকে কোনো কাজ নিষেধ করার পূর্বে গৃহস্থ লোকদের বলতেন, তোমরা তা করলে দ্বিগুন শান্তি পাবে। হযরত উমর (রা.) রাতের আধারে মদীনার অলিগলি চষে ফিরতেন । এক রাতে তিনি এক মহিলাকে দরজা বন্ধ করে এ কবিতা আবৃত্তি করতে শোনেন- “রাত প্রলম্বিত হয়েছে। তারকারাজি বাসর সাজিয়েছে । আমাকে জাগ্রত রেখেছে-”" আমার সাথে কেউ নেই যার সাথে আমি শুতে যাব" এ তীব্র বাসনা । আল্লাহর কসম! আল্লাহর শাস্তির ভয় না থাকলে পশুদের মত আচরণ ও বিচরণ সময় গাফেল নন ।' পরদিন তিনি সঙ্গে সঙ্গে রণাঙ্গনগুলোর সিপাহসালারদের এ মর্মে পত্র লিখলেন যে, কোনো ব্যক্তি যুদ্ধ ক্ষেত্রে চার মাসের বেশি থাকতে পারবে না। ইবনে সাদ সালমান থেকে বর্ণনা করেন, হযরত উমর সালমানকে জিজ্ঞেস করেন, আমি বাদশাহ না খলীফা? সালমান জবাবে বলেন, আপনি যদি মুসলমানদের নিকট থেকে রাজস্ব আদায় করে অনর্থক খরচ করেন তাহলে আপনি বাদশাহ । অন্যথায় আপনি খলীফা । হযরত উমর তার একথা থেকে উপদেশ গ্রহণ করেন । সুফিয়ান বিন আবীল আরজা বলেন, একদিন হযরত উমর বলেন, আমি জানি না আমি বাদশাহ না খলীফা? যদি আমি বাদশাহ হই তবে আমি হলাম সমাজের বোঝা । উপস্থিত জনতার মধ্যে থেকে একজন বললেন, আমিরুল মুমিনীন! খলীফা এবং বাদশাহর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে । তিনি বললেন, সেটা কি? সে বলল, খলীফা তিনি যিনি অনর্থক রাজস্ব আদায় করেন না অহেতুক খরচও করেন না । আলহামদুলিল্লাহ! আপনি এমন নন । আর বাদশাহ অত্যাচারের মাধ্যমে কর আদায় করেন৷ এ কথা শুনে হযরত উমর নীরব হয়ে গেলেন। তার পায়ের এক দিকে কালো চিহ্ দেখে বলল, আমাদের প্রাচীন গ্রস্থসমূহে লিপিবদ্ধ রয়েছে যে. এ ব্যক্তি আমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করবেন। সাদ জারী বলেন, কা'বে আহবার হযরত উমরকে বলেন, আমি পূর্ববর্তী নবীদের কিতাবগুলোতে দেখেছি, আপনি জাহান্নামের দরজায় দাড়িয়ে লোকদের এ পথে চলতে নিষেধ করেছেন। কিন্তু আপনার ইস্তেকালের পর কিয়ামত পর্যস্ত এতে লোক পড়তেই থাকবে। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।