রগ তারীখুল খুলাফা অনেক বড় ইবরাত। তখন লোকেরা বলল, আপনি আমাদের আমীর । তিনি বললেন, আমি তোমাদের আমীর, তোমরা মুমিন। তখন থেকে আমির নুমিনীন লিখা শুরু হয়। ইমাম বুখারী স্বরচিত ইতিহাস গ্রস্থে ইবনে মাসীব থেকে বর্ণনা করেন, হযরত উমর হযরত আলীর পরামর্শ ১৬ হিজরীতে ইতিহাস লিখতে আবু করেন। সালফী তুয়ুরিয়াত গ্রন্থে হযরত ইবনে উমর থেকে রেওয়ায়েত করেন, এক শত বিজয় গাথা লিখানোর ইচ্ছায় এজন্য এক মাস ইসতেখারা করেন। অতঃপর লিখানোর অভিপ্রায় পোষণের পর তিনি বললেন, পূর্ববর্তী জাতিও গ্রন্থ রচনা করে। আল্লাহর কিতাব ছেড়ে সেদিকেই ঝুঁকে পড়ে। ইবনে সাদ শাদ্দাদ থেকে বর্ণনা করেন, হযরত উমর বাইআতের পর সর্বপ্রথম মিশ্বরে আরোহণ করে এ দু'আ করেন, হে আল্লাহ! আমি কঠোর, আমাকে নরম করে দাও । হে আল্লাহ! আমি দুর্বল, আমাকে শক্তি দাও। আমি কৃপণ, আমাকে দানশীল বানিয়ে দাও। ইবনে সাদ এবং সাঈদ বিন মানসুর হযরত উমর থেকে বর্ণনা করেন, আমি আল্লাহর সম্পদের রক্ষক । আমি হত দরিদ্র । আমার কাছে কিছু থাকলে আমি বাচব। আমি মুখাপেক্ষী হলে কর্জ করব । যখন সম্পদ আসবে তখন তা শোধ করব। ইবনে সাদ ইবনে উমর থেকে বর্ণনা করেন, হযরত উমরের প্রয়োজন হলে রাষ্্রীয় কোষাগারের (বাইতুল মালের) দারোগার কাছ থেকে কর্জ নিতেন। একবার দারোগা তার পাওনা চাইলেন। সে সময় হযরত উমর (রো.) ভীষণ অর্থ সংকটে থাকায় পাওনা পরিশোধ করতে পারছিলেন না। দারোগা পীড়াপীড়ি করায় তিনি কর্জ করে তা শোধ করেন। ইবনে সাদ বারা বিন মারুর থেকে বর্ণনা করেন, একদিন লোকেরা হযরত উমরকে তীর জন্য বাইতুল মালে রক্ষিত মধুর কথা বললেন, তিনি বললেন, তোমরা অনুমিত দিলে আমি তা গ্রহণ করতে পারি। অন্যথায় সে মধু আমার জন্য হারাম । লোকেরা অনুমতি দিল। সালেম বিন আব্দুল্লাহ বলেন, একদা হযরত উমর উটের পেটের নিমদেশে সৃষ্ট ক্ষতস্থান পরিষ্কার করতে করতে বললেন, আমার ভীষণ ভয় করছে, আল্লাহ তা'আলা যদি কিয়ামত দিবসে এর পরিচর্যার ব্যাপারে জিজ্ঞেস করেন! ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।