Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৩৯ গুদাম থেকে মক্কা মদীনার পথে যাতায়াতকারীদের সেবাদান করতেন । তিনি মসজিদে পাথরের মাঝে তৈরি করেন । হিজাজের ইহুদীদের শামে এবং নজরানের ইহুদীদের কুফায় নির্বাসন দেন। তিনিই মাকামে ইবরাহীমকে বর্তমান স্থানে স্থাপন করেন। পূর্বে তা কাবা সংলগ্ন ছিল। কতিপয় ঘটনাবলী £$ আসকারী আওয়ায়েল গ্রন্থে, তাবারানী কাবীর গ্রন্থে এবং হাকেম ইবনে শিহাব থেকে বর্ণনা করেন, হযরত উমর বিন আব্দুল আযীয আবু বকর বিন সুলায়মান বিন আবী হাশামাকে আমিরুল মুমিনীন শবদদ্ধয় উৎস. কারণ ও প্রবর্তণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার নিকট বন্ধক রাখা শিফায়া-এর জনৈক রমণী এ ব্যাপারে আমাকে বলেন, হযরত আবু বকর সিদ্দীকের পক্ষ হতে খলীফাতুর রাসূল লিখা হতো । হযরত উমরের শাসনামলের প্রথম দিকেও তাই লিখা হতো । একদা হযরত উমর ইরাকের শাসনকর্তার নিকট দু'জন চালাক ব্যক্তিকে মদীনায় পাঠানোর সংবাদ দিলে ইরাক শাসনকর্তা খলীফার কাছে লাবীদ বিন রাবীআ এবং আদী বিন হাতেমকে পাঠালেন । তারা মদীনায় এলে সর্বপ্রথম হযরত আমর বিন আসের সঙ্গে সাক্ষাত হয়। তারা তাকে বললেন, আমিরুল মুমিনীনের খেদমতে আমাদের পৌঁছে দিন। হযরত আমর বিন আস বললেন, আল্লাহর কসম! আপনারা চমণ্কার উপাধি চয়ন করেছেন । অতঃপর তিনি হযরত উমরের দরবারে উপস্থিত হয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনীন! হযরত উমর বললেন, তুমি এ সম্বোধন কোথায় শিখলে? তিনি ঘটনার বিবরণ দিয়ে বললেন, সত্যিই তো আপনি আমীর, আর আমরা মুমিন। সুতরাং সেদিন থেকেই সরকারী কাগজপত্রে আমিরুল মুমিনীন সংযুক্ত হয়। ইমাম নববী তাহযীব গ্রন্থে লিখেছেন, হযরত উমরের এ নামটি আদী ইবনে হাতেম এবং লাবীদ বিন রাবী'আ ইরাক থেকে আসার পর চয়ন করেন। কারো মতে মুগীরা বিন শো'বা এ উপাধি দেন। অন্য রেওয়ায়েতে রয়েছে, হযরত উমর লোকদের বলেন, তোমরা মুমিন। লোকেরা বললেন, আপনি আমাদের আমীর । সেদিন থেকে তান আমিরম্ল মুমিনীন নামে প্রসিদ্ধ হয়ে যান। ইতোপূর্বে খলীফাতু রাসূলুল্লাহ (সা.) লিখা হতো ৷ এটা অনেক বড় উপাধি হওয়ায় তা বাদ দেয়া হয়। ইবনে আসাকির মুয়াবিয়া বিন কুরাহ থেকে রেওয়ায়েত করেন, হযরত আবু বকর সিদ্দীক 'খলীফাতু রাসূলুল্লাহ' লিখতেন। হযরত উমরের শাসনামলে লোকেরা “খলীফাতু রাসূলুল্লাহ' লিখতে চাইলে হযরত উমর (রা.) বললেন, এটা ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।