তারীখুল খুলাফা ১৩ আনুগত্য করবে। এছাড়াও অপর দু'টি হাদীস যা দ্বারা খিলাফতের ইশারা বের হয। খিলাফত কুরাইশদের জন্য আবু দাউদ তায়ালাসী স্বীয় মুসনাদ গ্রন্থে আবু বারযাহ'র বরাদ দিয়ে বর্ণনা করেন, খিলাফত কুরাইশদের জন্য মানানসই । তীরা ইনসাফপূর্ণ বিচার, প্রতিশ্রুতি রক্ষা এবং মেহেরবান। এ রেওয়ায়েতটি তাবারানীও বর্ণনা করেছেন। তিরমিযী আবু হুরায়রা (রা.)-এর বরাত দিয়ে বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) বলেন, প্রশাসন কুরাইশদের, বিচার বিভাগ আনসারদের এবং আযাদ হাবশীদের অধিকারে থাকা উচিত । এ হাদীসের সকল সনদ সহীহ। ইমাম আহমদ (র.) স্বীয় মুসনাদে হাকেম ইবনে নাফে ও উতবা ইবনে আব্দুল্লাহর রেওয়ায়েত নকল করে লিখেছেন, হুজুর (সা.) ইরশাদ করেন, খিলাফত কুরাইশদের, বিচারকার্য আনসারদের এবং আহ্বানের দায়িত্ব হাবশীদের । বায্যার হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন, খলীফাগণ কুরাইশদের মধ্য থেকে হবেন। এদের মধ্যে নেককারগণ নেককারগণের আমীর, আর বদকারগণ বদকারগণের আমীর । প্রথম পরিচ্ছেদ ইমাম আহমদ (র.) বলেন, হযরত সাফীনাহ (রা.) বলেছেন, আমি রসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি তিনি ইরশাদ করেন, খিলাফত মাত্র ত্রিশ বছর টিকবে। তারপর বাদশাহী প্রথা এসে যাবে । আসহাবে সুনান এটি রেওয়ায়েত করেছেন৷ ওলামাগণ বলেন, তোমাদের দ্বীন ইসলাম প্রথমে নবুওয়ত ও রহমত দ্বারা শুকু হয়। এরপর খিলাফত এবং রহমত এসে যায় এবং তারপর বাদশাহী এবং অত্যাচারের প্রাদুর্ভাব ঘটে । আব্দুল্লাহ বিন আহমদ বলেন, জাবের বিন সামুরা (রা.) রসূলুল্লাহ (সা.)-এর থেকে রেওয়ায়েত করেন যে, কুরাইশদের বারোজন খলীফা অতিবাহিত না হওয়া পর্মস্ত ইসলাম সবসময় জয়যুক্ত থাকবে । এটি ইমাম বুখারী (র.) এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এ হাদীসটি কয়েকভাবে বর্ণিত হয়েছে, "ইসলামের কাজ অটুট থাকবে' ইসলামের কাজ অব্যাহত থাকবে' এ দু'টি পদ্ধতি ইমাম আহমদ কর্তৃক বর্ণিত। ইমাম মুসলিম (র.) এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন, বারোজন শাসক অতিবাহিত হওয়া পর্যস্ত মুসলমানদের কাজ অব্যাহত থাকবে । তিনি রেওয়ায়েতটি ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।