Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৩৭ দিয়ে বললেন, আপনি দাফন করার অনুমতি দিন। তিনি অনুমতি দিলে আমরা তাকে তার দুই বন্ধুর পার্থে দাফন করলাম । তাকে সমাহিত করার পর লোকেরা খলীফা নির্বাচনের জন্যে সমবেত হল । হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, পরামর্শ করার জন্য প্রথমে তিনজনকে বেছে নেয়া যায়। সুতরাং (পরামর্শ করার জন্য অনুবাদক) হযরত যুবাইর হযরত আলীকে, হযরত সাদ হযরত আব্দুর বহমান বিন আউফকে এবং হযরত তলহা হযরত উসমানকে মনোনীত করায় তারা তিনজন পৃথক হয়ে যান। সেখানে গিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি খলীফা হতে চাই না। সুতরাং আপনাদের মধ্যে থেকে কারো আশা থাকলে দেখে পুনরায় তিনি বললেন, মনোনীত করার দায়িত্‌ আপনারা আমার উপর ছেড়ে দিতে পারেন। আমি সর্বশ্রেষ্ঠকে মনোনীত করব। তারা সম্মতি দিলে তিনি হযরত আলীকে পৃথকভাবে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ (সা.)-এর প্রিয়তম ও নিকটতম । এজন্য আপনি খিলাফতের হকদার । যদি আমি আপনাকে খলীফা মনোনীত করি তাহলে আপনি তার আনুগত্য করবেন । হযরত আলী সম্মতি দিলেন। তিনি হযরত উসমানকে আলাদা ডেকে তারও সম্মতি নিলেন। এ ব্যাপারে উভয়ে পূর্ণ প্রতিশ্রুতি প্রদান করলে তিনি হযরত উসমানের হাতে বাইআত নিলেন । অতঃপর হযরত আলী বাইআত গ্রহণ করেন। ইমাম আহমদ মুসনাদ গ্রন্থে লিখেছেন, হযরত উমর (রা.) বলেন, হযরত আবু উবাদা বিন জাররাহ বেছে থাকলে আমি তাকে খলীফা মনোনীত করতামার এ বিষয়ে আল্লাহ তা'আলা জিজ্ঞেস করলে বলতাম, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, প্রত্যেক নবীর একজন বিশ্বস্ত লোক থাকেন। আর আমার বিশ্বস্ত লোক হলেন আবু উবাদা বিন জাররাহ। তারপর মা'আজ বিন জাবাল জীবিত থাকলে তাকে খলীফা নির্বাচিত করতাম । আর তার ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলতাম, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, মা'আ জ বিন জাবাল কিয়ামত দিবসে ওলামাদের সামনে বড়ই মর্যাদার সাথে আবির্ভূত হবেন। খিলাফতের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হযরত উমর (রা.) বলেন, আমি আমার সাথীদের মধ্যে ব্যাপক লোও দেখতে পাচ্ছি। সালোম মাওলা আবু হ্যায়ফা অথবা আবু উবাদা বিন জাররাহ জীবিত থাকলে তাদের সম্পর্কে অবশ্যই তোমাদের বলে যেতাম। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।