তারীখুল খুলাফা ১৩৫ কর তো বেশি কিছু নয়। এ কথা শুনে সে যুবক ক্রোধান্বিত হয়ে দাতে দাত পিষে প্রস্থান করল। দু'তিন দিন পর হযরত উমর তাকে ডেকে বললেন, আমি শুনলাম তুমি নাকি বলেছ আমি চাইল এমন এক চান্কি তৈরি করবে যা বাতাসে উড়বে? সে ৰলল, আমি আপনার জন্য এমন এক চাক্কি তৈরি করব যা চিরদিন মানুষ স্মরণ রাখবে । সে চলে গেলে তিনি বললেন, এ যুবক আমাকে হত্যা করার হুমকি দিয়ে গেল। একদিন সে হীরা কাটা দু'ধারাবিশিষ্ট একটি খঞ্জর জামার নিচে লুকিয়ে মসজিদের এক কোণে এসে বসে । আর এদিকে হযরত উমর নামাযের জন্য লোকদের জাগিয়ে দিচ্ছিলেন । তার নিকটবর্তী হলে সে তার শরীরে খঞ্জর দ্বারা তিনবার আঘাত করে । (ইবনে সাদ) আমার বিন মাইমুন আনসারী বলেন, হযরত মুগীরার গোলাম আবু যুযুয়াহ-এর দু'ধারবিশিষ্ট খপ্তারের আঘাতে হযরত উমর শহীদ এবং তার সাথে ছিলেন এমন বাব্রোজন আহত হন, যাদের মধ্যে ছয়জন মারা যান। আবু রাফে বলেন, হযরত মুগীরার গোলাম আবু যুযুয়াহ চান্কি তৈরি করত । তিনি তার নিকট থেকে দৈনিক চার দিরহাম রাজস্ব আদায় করতেন । সে হযরত উম্রের কাছে এলে এ ব্যাপারে অভিযোগ দায়ের করে বলল, আমিরুল মুমিনীন! মুগীরা আমার প্রতি কঠোরতা আরোপ করেছেন । আপনি তাকে সাবধান করুন । তিনি বললেন, তুমি তোমার মনিবের সাথে ভালো আচরণ করবে । হযরত উমরের ইচ্ছে ছিল তিনি এর ব্যাপারে হযরত মুগীরার নিকট সুপারিশ করবেন । কিন্তু এ কথা তার পছন্দ না হওয়ায় সে রাগত স্বরে বলল, হে আমিরুল মুমিনীন! আমি ছাড়া সকলেই সুবিচার পেয়েছে। সে খলীফাকে হত্যা করার ইচ্ছায় বিষ মিশ্রিত খঞ্জর নিজের কাছে রাখতে লাগল । হযরত উমর ফজর নামাযের সময় যখন কাতার সোজা করার কথা বলছিলেন ঠিক তখন আবু যুযুয়াহ হযরত উমরের সামনে এসে গলা ধরে পিঠের উচু অংশে উপরপরি দু'টি আঘাত করে । তিনি পড়ে গেলে সে অন্যদের উপর আঘাত করলে তেরোজন আহত হয়, যাদের মধ্যে ছয়জন নিহত হন। তখন সূর্যোদয়ের সময় সমাগত প্রায় । হযরত আব্দুর রহমান বিন আউফ ছোট সূরা দিয়ে নামায শেষ করলেন। হযরত উমরকে তার ঘরে নিয়ে যাওয়া হলো । তাকে দুধ পান করানো হলে ক্ষতস্থান দিয়ে তা বেরিয়ে এল। লোকেরা সান্ত্বনা দিয়ে বললেন, কোনো ক্ষতি নেই, আপনি চিস্তা করবেন না। তিনি বললেন, যদি হত্যার মধ্যে খারাপিও থাকে তবুও আমি নিহত হবো । লোকেরা তার প্রশংসা করতে লাগলেন। তিনি বললেন, আল্লাহর কসম! যখন আমি দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার কোনো ভোগ বিলাস আমাকে প্রতারিতও করবে না, আনম্দও দিবে না ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।