১৩৪ তারীখুল খুলাফা সন্ধির মাধ্যমে, দিনুর, মাসবাদন, এবং হামদান যুদ্ধ করে জয় হয়। এ বছর আবলাসুল আরব, আসকার এবং কুমশ হস্তগত হয়। ২৩ হিজরীতে কারমানে সাজিসতান, কামরানের পাহাড়ি অঞ্চল, আসবাহান এবং এর পার্বতী জনপদ বিজিত হয়। এ বছরের শেষ দিকে হজ্জ থেকে ফির্রে আসার পর হযরত উমর শহীদ হন। সাঈদ বিন মুসায়্যাব বলেন, হযরত উমর মিনা থেকে মক্কায় প্রত্যাবর্তনের পর উট থেকে নেমে আসমানের দিকে হাত তুলে এ দু'আ করেন- হে আল্লাহ! আমি বৃদ্ধ হয়ে গেছি। শক্তি হাস পেয়েছে। ইচ্ছাশক্তি বিক্ষিপ্ত হয়ে পড়েছে । এরপর আমি অকর্মণ্য হয়ে পড়ব এবং আমার বিবেক লোপ পাবে । অতএব আমাকে আপনার নিকট আহবান করুন । অতঃপর যিলহজ্জ মাস শেষ না হতেই তিনি শহীদ হন। (হাকেম) আবু সালিহুস সামান বলেন, হযরত কা'ব বিন আহবার হযরত উমরকে বলেন, আমি তৌরাতে দেখেছি আপনি শহীদ হবেন । হযরত উমর বললেন, এ কি করে হয় । আমি আরবে থাকব অথচ শহীদ হয়ে যাব? আসলাম বলেন, হযরত উমর দু'আ করেন, হে আল্লাহ! আমাকে আপনার পথে, আপনার হাবীবের শহরে শাহাদত অর্জনের সৌভাগ্য দান করুনন। (বুখারী) মাদান বি আবী তালহা বলেন, হযরত উমর তার এক ভাষণে বলেন, আমি স্বপ্নে যা দেখলাম তার ব্যাখ্যা হচ্ছে, আমার মৃত্যু অতি নিকটবতী। এ পর্যায়ে উম্মতের লোকেরা আমাকে খিলাফতের উত্তরাধিকার মনোনীত করার কথা বলছে । স্বরণ রাখবে আল্লাহ তা'আলা তার দ্বীণ এবং খিলাফতকে নিশ্চিহ্ন করবেন না। মৃত্যু আমার সঙ্গী হলেও ছ্বীন এবং খিলাফত আমার সাথী নয় । আমার পর ছয়জন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ (সা.) জান্নাতে যাবার সুসংবাদ দিয়েছেন তাদের পরামর্শক্রমে খলীফা নির্বাচন করবে । (হাকেম) যহরী বলেন, হযরত উমরের নীতি ছিল তিনি মদীনা শরীফে কোনো যুবককে ঢুকতে দিতেন না। একবার কুফার শানসকর্তা হযরত মুগীরা বিন শো'বা খলীফা উমরের নিকট পত্র লিখলেন, যে, আমার নিকট একজন দক্ষ কারিগর যুবক রয়েছে। সে উন্নতমানের নকশা তৈরি করতে পারে । আপনি অনুমতি দিলে আমি তাকে পাঠিয়ে দিব। হযরত উমর অনুমতি দিলেন। কুফায় হযরত মুগীরা সে যুবকের উপর মাসিক একশ দেরহাম কর নির্ধারণ করে রেখেছিল। সে মদীনায় এসে সে ব্যাপারে হযরত উমরের নিকট অভিযোগ দায়ের করলে তিনি বললেন, এ ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।