তারীখুল খুলাফা ১৩৩ সর্বপ্রথম জুমআর নামায । এটা ৬ হিজরীর সফর মাসের ঘটনা | এ বছর জালুলার ঘটনা ঘটে এবং ইয়াযুজরদ বিন কিসরা পরাজিত হয়ে রায়ের দিকে পালিয়ে যায়। তাকরীতও মুজাহিদদের হস্তগত হয়। হযরত উমরের আগমনে বাইতুল মুকাচ্দাসেও বিজিত হয়। তিনি জাবায় তার সুপ্রসিদ্ধ অভিভাষণ প্রদান করেন । এ বছরেই কানসিরীন এবং সুরুজ যুদ্ধের মাধ্যমে এবং হলব, ইনতাকীয়া, মিনজ্বাও কারকিসা সন্ধির মাধ্যমে বিজিত হয় । ১৬ হিজরীর রবিউল আউয়াল মাসে হযরত প্রবর্তন করেন। ১৭ হিজরীতে তিনি মসজিদে নববীর সম্প্রসারণ করেন । হিজাজে দুর্ভিক্ষ দেখা দিলে হযরত উমর হযরত আব্বাসকে সাথে নিয়ে ইসতেসকার নামায আদায় করেন । ইবনে সাদ নিয়ারুল আসলামা থেকে বর্ণনা করেন, হযরত উমর সেদিন রাসূলুল্লাহ (সা.)-এর চাদর মোবারক পরে ইসতেসকার নামায পড়েন । হযরত ইবনে উমর বলেন, তিনি হযরত আব্বাসের হাত ধরে উর্ধ্বে তুলে দু'আ করেন, হে আল্লাহ! আমরা সহায়হীন বান্দা আপনার রাসূলে মাকবুল (সা.)-এর চাচাকে ওসীলা করে আরয করছি, শুষ্কতা উঠিয়ে নিন এবং রহমতের বারিধারা বর্ষণ করুন । এ দু'আ করে ফিরে না আসতেই মুষলধারে বৃষ্টি আরম্ত হয় । এ বছর আহওয়ায সন্ধির মাধ্যমে বিজয় হয়। ১৮ হিজরীতে নিশাপুরের কিয়দংশ সন্ধির মাধ্যমে এবং হালওয়ান, বাস্সী, অধিকাংশ অঞ্চল লড়াই-এর মাধ্যমে ইসলামের ছায়াতলে আসে । কতিপয় এতিহাসিকের মতে জাযিরায়ে আরবের অধিকাংশ অঞ্চল সন্ধির মাধ্যমে বিজিত হয়। ১৯ হিজরীতে কিসারিয়া এবং ২০ হিজরীতে মিসর যুদ্ধের মাধ্যমে মুসলমানদের হাতে আসে । কারো কারো মতে ইস্কান্দারিয়া ছাড়া গোটা রাজ্য সন্ধির মাধ্যমে অর্জিত হয় । আলী বিন রাববাহ বলেন, গোটা পশ্চিমাঞ্চল যুদ্ধের মাধ্যমে বিজিত হয় । এ বছর তসতর বিজয় হয়, রোম স্ম্রাট পরলোকগমন করেন, হযরত উমর খায়বর এবং নাজরান থেকে ইহুদীদের বের করে দেন এবং খায়বর ও ওয়াদিউল কুরা বণ্টন করেন । ২১ হিজরীতে ইস্কান্দারিয়া এবং নিহান্দ যুদ্ধ করে অর্জনের পর অনারব বিশ্বে আর কোনো অবাধ্যের দল রইল না। ২২ হিজরীতে আযার বাইজান যুদ্ধ অথবা ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।