১৩২ তারীখুল খুলাফা ছিলেন। সবার মাঝে দীড়ালেন মনে হতো তিনি পপর পৃষ্ঠে আরোহণ করেছেন। ওকেদী বলেন, যারা হযরত উমরকে গোধৃম বর্ণের বলেছেন তারা দুর্তিক্ষের বহর থেকে দেখেছেন। তিনি তৈল জাতীয় খাবার খেয়ে পরিবর্তন হয়ে যান । ইবনে সাদ হযরত ইবনে উমর থেকে বর্ণনা করেন, তিনি লাল সাদা মিশ্রিত বর্ণের অধিকারী ছিলেন। প্রলঙ্কিত পদযুগল, ঝরা চুল এবং বৃদ্ধতার ছাপ তার মাঝে পরিলক্ষিত হতো । উবায়েদ বিন উমায়ের বলেন, সকলের চেয়ে তাকে উঁচু মনে হতো । আসমা বিন আকওয়া বলেন, তিনি বাম হাতে সকল কাজ করতেন । ইবনে আসাকির আবু দুজা আতা রদ্দী থেকে বর্ণনা করেন, হযরত উমর লম্বা পদ যুগল এবং মোটা তাজা ছিলেন । তার অনেক চুল ঝরে যায় । তিনি লালিমাযুক্ত বড় বড গোফের অধিকারী ছিলেন। ইবনে আসাকির স্বরচিত ইতিহাস গ্রন্থে লিখেছেন, হযরত উমরের মা হলেন, হানতামা বিনতে হিশাম বিন মুগীরা । অর্থাৎ তার মা আবু জাহেলের বোন, আর আবু জাহেল তার মামা । খিলাফত ঃ হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর জীবদ্দশায় হযরত উমর খিলাফতের উত্তরাধিকার মনোনীত হন ১৩ হিজরীর জামাদিউল উখরা মাসে । যহরী বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) যেদিন ইন্তেকাল করেন ১৩ হিজরীর জমাদিউল উখরা মাসের ২২ তারিখ মঙ্গলবারের হযরত উমর খলীফা মনোনীত হন। (হাকিম) তার যুগে ইসলামের বড় বড় বিজয় অর্জিত হয়। ১৪ হিজরীতে দামশক সন্ধি ও প্রভাব বিস্তারের মাধ্যমে হামস ও বাআলাবাক্কা সন্ধির মাধমে, বসরা ও ইলা প্রভাব বিস্তার করে বিজয় হয়। ১৪ হিজরীতে তিনি তারাবীর নামাযের জন্য লোকদের সমবেতন করেন। (আসকারী) ১৫ হিজরীতে উরওয়ান প্রভাবের মাধ্যমে এবং তবরীয়া সদ্ধির মাধ্যমে বিজিত হয়। এ বছরেই ইয়ারমুক এবং কাদেসিয়ার ঘটনা ঘটে । (ইবনে জারীর) এ বছর হযরত সাদ কুফা নগরী উন্নত ও সমৃদ্ধ করেন। এ বছর থেকে হযরত উমর ভাতা, বৃত্তি ও প্রশাসনিক কাজের জন্য দফতরের প্রবর্তন করেন। ১৬ হিজরীতে আহওয়ায এবং মাদায়েণ মুসলমানদের করতলগত হয় । হযরত সাদ কিসরার রাজ প্রসাদে জুমআর নামায পড়েন, এটা ছিল ইরাকের মাটিতে ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।