Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১৩১ থেকে দশ হাজার দেরহাম প্রদান করেন। নাথ'য়ী বলেন, হযরত উমর নিজ শাসনামলেও ব্যবসা-বাণিজ্য করতেন। হযরত আনাস বলেন, হযরত উমর দুর্ভিক্ষের বছর থেকে ঘি খাওয়া ছেড়ে দেন । একদা তিনি মাখন এবং তৈল জাতীয় খাবার খেলে তার পেটে পীড়া দেখা দেয়। সে সময় তিন আঙুল উচিয়ে বললেন, দুর্ভিক্ষের বছর থেকে আমার ঘরে তেমন কিছু নেই। সুফয়ান আয়না বলেন, হযরত উমর বলেন, যে আমার ক্রুটি চিহিত করে দেয় সে ব্যক্তি আমার প্রিয় । আসলাম বলেন, আমি হযরত উমরকে ঘোড়ার কান ধরে লাফ দিয়ে অশ্বারোহণ করতে দেখেছি । ইবনে উমর বলেন, আমি হযরত উমরকে রাগ করতে দেখেনি । আল্লাহর যিকির, আল্লাহর ভয় এবং কুরআন তিলাওয়াত ছাড়া তার রাগ যেতো না। আপনি উমরকে কেমন দেখেছেন? তিনি বললেন, হযরত উমর একজন খাটি মানব । কিন্তু রেগে গেলে তাকে থামানো মুশকিল হয়ে পড়তো । হযরত বিলাল বললেন, সে সময় আপনি কেন কুরআনের আয়াত পাঠ করতেন না? তিলাওয়াত করলে তার রাগ চলে যায়। আহওয়াজ বিন হাকীম তার পিতা থেকে বর্ণনা করেন, একদা হযরত উমরের সামনে ঘি দিয়ে রান্না করা গোশত দেয়া হলে তিনি তা খেতে অস্বীকার করে বলেন, এ দু'টি (ঘি এবং গোশত-অনুবাদক) পৃথক পৃথক খাবার । এ দুটিকে একক্রে রান্না করার প্রয়োজন ছিল না । এ পর্যস্ত উল্লিখিত ঘটনাগুলো ইবনে সাদ লিপিবদ্ধ করেছেন। ইবনে সাদ হাসান থেকে বর্ণনা করেন, হযরত উমর (রা.) বলেন, একজন আমীরকে অন্য আমীরের স্থানে পরিবর্তনের মাধ্যমে লোকদের সংশোধনের পথকে সহজ মনে করি। প্রকৃতি ও বৈশিষ্ট্য $ ইবনে সাদ এবং হাকেম হযরত যর থেকে বর্ণনা করেন, আমি মদীনাবাসীর সাথে ঈদগাহে যাবার সময় হযরত উমরকে পায়ে হেঁটে যেতে দেখলাম । তিনি তখন বৃদ্ধ এবং বাম হাতে বেশি কাজ করতেন। তিনি ছিলেন গোধূম বর্ণের। মাথার চুল শিরন্ত্রাণ পরার কারণে ঝরে যায়। লম্বা পদযুগল এবং সবার চেয়ে উচু ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।