১৩০ তারীখুল খুলাফা ঝোলা ভর্তি সে মাছ কেনে । ফেরার পথে উট হাকিয়ে দ্রুত আসতে গিয়ে উট ঘর্মসক্ত হয়ে পড়ে। তিনি বললেন, মাছ রাখ আগে উট দেখব । তিনি উটের কাস গেলেন এবং উটের কানের নিচে বিন্দু বিন্দু জমানো ঘাম দেখে বললেন, তুমি একে গোসল করাওনি । আমার ইচ্ছার কারণে এ পশুকে অহেতুক কষ্ট দিয়েছ । আল্লাহর কসম! আমি এ মাছ স্পর্শই করব না। হযরত কাতাদা (রা.) বলেন, হযরত উমর খলীফা থাকাকালে তিনি চামড়ার তালিযুক্ত ফাটা কাপড় পরে পথ দিয়ে বাজারে গিয়ে লোকদের শিষ্টাচার শিক্ষা দিতেন এবং তাদেরকে সাবধান করতেন। কোনো বোঝা দেখলে তিনি তা নিজ কাধে উঠিয়ে নিয়ে বাড়িতে পৌঁছে দিতেন। হযরত আনাস বলেন. হযরত উমরের জামার পেছনে চারটি তালি দেখেছি । আবু উসমান নাহদী বলেন, হযরত উমরের পায়জামায় চামড়ার প্রি লাগা দেখেছি। | আব্দুল্লাহ বিন আমের বিন রবীআ বলেন, আমি হযরত উমরের সাথে হজ্জ করেছি। সফরের সময় পথিমধ্যে তিনি কোন তাবু গাড়তেন না; বরং গাছের ডালে কম্বল অথবা কাপড় টানিয়ে তার ছায়ায় বসতেন। আব্দুল্লাহ বিন ঈসা বলেন, কান্নার পানি প্রবাহিত হতে হতে হযরত উমরের চেহারায় কালো দাগ পড়ে গিয়েছিল । কখনও তিনি ওযীফার আয়াত পড়তে পড়তে পড়ে যেতেন । মানুষ অসুস্থ ভেবে দেখতে আসত । হযরত আনাস বলেন, আমি এক বাগানে গেলাম । দেয়ালের এ প্রান্ত থেকেই ওপ্রাস্তে অবস্থানরত হযরত উমরের আওয়াজ শুনতে পেলাম । তিনি বলেছেন, হে উমর! কোথায় তুমি, আর কোথায় আমির্ল মুমিনীনের মর্যাদা ও সম্মান । আল্লাহ তা'আলাকে ভয় করো, অন্যথায় তিনি শাস্তি দিবেন। আবদুল্লাহ বিন আমার বিন রবীআ বলেন, আমি হযরত উমরকে দেখলাম তিনি মাটি থেকে একটি তৃণখণ্ড উঠিয়ে বললেন, হায়! আমি যদি এ তৃণখণ্ড হতাম, তাহলে আমি মাতৃগর্ভে আসতাম না এবং আমি আর আমি হতাম না। আব্দুল্লাহ বিন আমর বিন হাফস বলেন, একদা হযরত উমর পানির মশক পিঠে নিয়ে যাচ্ছিলেন। লোকেরা তার এ আচরণে বিস্মিত হলে তিনি বললেন, আমার মধ্যে গর্ব ও অহংকার এসেছে । ফলে তা খর্ব করছি। মৃহাম্মদ বিন সিরীন বলেন, হযরত উমরের শ্বশুর এসে বাইতুল মাল থেকে কিছু চাইলে তিনি ভীতি প্রদর্শন করে বললেন, আপনি কি চান যে, আমি আল্লাহর নিকট প্রতারক বাদশাহ হিসেবে চিহিত হয়ে থাকি! অতঃপর তিনি নিজ তহবিল ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।