তারীখুল খুলাফা ১২৯ পার হতে দেখে আমরা বললাম, এ আমিরুল মুমিনীনের বাদী । আমিরম্ল মুমিনীন বললেন, এ আমিরুল মুমিনীনের বাদী নয়। তার জন্য বাদী রাখা বৈধ নয় । আমরা আর্য করলাম, তাহলে কি রাখা বৈধ? তিনি বললেন, হজ্জ এবং উমরাহর জন্য শীত ও গরমের দু'টি কাপড় এবং নিজ পরিবারের খাওয়ার খরচ ছাড়া উমরের কাছে আর কিছু রাখা বৈধ নয়। এটা অতিসাধারণ এক কুরাইশের জীবন যাপনের দৃষ্টান্ত ৷ রাবী বলেন, এরপর থেকে আমাদের অবস্থাও ছিল তাই। হাযিমা বিন ছাবিত বলেন, তিনি এ শর্তে শাসনকর্তা নিয়োগ করে পাঠাতেন যে, তুকীঁ অর্থে আরোহণ করবে না, উন্নত খাবার খাবে না, পাতলা কাপড় পরবে না এবং প্রয়োজনে যারা আসবে তাদের জন্য নিজের দরজা বন্ধ রাখবে না। এমনটা করলে শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে। ইকরামা বিন খালিদ বলেন, হযরত হাফসা, হযরত আব্দুল্লাহ প্রমুখ হযরত উমব্রকে বললেন, আপনি উন্নতমানের আহার্য গ্রহণ করলে আল্লাহ তা'আলার কাজ করার ক্ষেত্রে শক্তি অর্জন করতে পারবেন । তিনি বললেন, এটাকি তোমাদের সকলের অভিমত? তারা সকলে হ্যা সূচক উত্তর দিলে তিনি বললেন, তোমাদের সুচিন্তিত অভিমত? তারা সকলে হ্যা সূচক উত্তর দিলে তিনি বললেন, তোমাদের সুচিন্তিত মতামতে আমি ধন্য । তবে এ শাহী পথেই আমার দুই বন্ধুকে (হযরত আবু বকর সিদ্দীক (রা.) এবং রাসূলুল্লাহ (সা.)-অনুবাদক) পেয়েছি। আল্লাহ না করুন যদি এ শাহী পথ বর্জন করি তাহলে আর আমি দুই বন্ধুর মর্যাদা অর্জন করতে পারব না। কথিত আছে, এক সামান্য দুর্ভিক্ষের বছর থেকে তিনি ঘি এবং তৈল জাতীয় খাবার খাওয়া ছেড়ে দেন। ইবনে আবী মালীকা বলেন, উকবা বিন ফিরকদ হযরত উমরকে ভালো খাবার খাওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বললেন, আফসোস! আমি এ অল্প দিনের জিন্দেশীর পুণ্যগুলো কি সব খেয়ে ফেলব? হযরত হাসান বলেন, একদা হযরত উমর তার ছেলে হযরত আসেমের নিকট এসে তাকে গোশত খেতে দেখে বললেন, তুমি কি খাচ্ছ? হযরত আসেম বললেন, আজ গোশত খেতে আমার মন চেয়েছিল। হযরত উমর বললেন, তোমার মন যা চাইবে তাই কি খেতে হবে? যে সবসময় নিজের মনমতো খায় পরকালে তাকে চোর হিসেবে সাব্যস্ত কর! হবে। আসলাম বলেন, একদা হযরত উমর (রা.) বললেন, আমার মন মাছ খেতে চাইছে। তার গোলাম ইরফা নামক উটে চড়ে চার মাইল দূরে মাছ আনতে যায়। ৯ 7. ড/৬৮৬৬.21177001179.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।