১২ তারীখুল খুলাফা শারজীল বলেন, এটা কি করে সম্ভব যে, রসূলে আকরাম (সা.) হযরত আলীর খিলাফতের জন্য প্রতিশ্রতি নিবেন আর হযরত আবু বকর (রা.) খলীফা হাবেন! হযরত আবু বকর চেয়েছিলেন যে, রসূলুল্লাহ (সা.) যদি কারো জন্য খিলাফতের প্রতিশ্রুতি গ্রহণ করেন, তবে তিনি তার অধীনস্থ হবেন । (বাইহাকী)। ইবনে সা'দ (র.) তিনি হযরত হাসান (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আলী (রা.) বলেন, নবী আকরাম (সা.)-এর মৃত্যুর পর আমরা চিস্তা করে বের করলাম যে, নবীজী (সা.) তার অনুপস্থিতিতে আবু বকর সিদ্দীক (রা.) কে ইমাম বানিয়েছেন। সুতরাং নবীজী (সা.) যাকে আমাদের দ্বীনের জন্য গ্রহণ করেছেন, তিনি দুনিয়ার জন্য যথেষ্ট । ইমাম বুখারী (র.) তার ইতিহাস গ্রন্থে সাফীনা (রা.)-এর এ রেওয়ায়েত লিখেছেন, রসূলুল্লাহ (সা.) হযরত আবু বকর (রা.), হযরত উমর (রা.) এবং হযরত উসমান (রা.)-এর ব্যাপারে বলেছেন, আমার পর এরা খলীফা হবেন। ইমাম বুখারী (র.) বলেন, এ হাদীসটি বিশুদ্ধ নয়। কারণ বিশুদ্ধ হাদীস ছ্বারা প্রমাণিত যে, হযরত উমর (রা.), হযরত আলী (রা.) এবং হযরত উসমান (রা.) নিজেরাই বলেছেন, নবী আকরাম (সা.) কাউকে খলীফা মনোনীত করেননি । ইমাম হাব্বান উপরোক্ত হাদীসটি আবুল আলী ও কতিপয় বর্ণনাকারীর থেকে এভাবে রেওয়ায়েত বর্ণনা করেছেন যে, নবীয়ে আকরাম (সা.) মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় তিনি প্রথম পাথরখানা স্বহস্তে স্থাপনের পর আবু বকর সিদ্দীক (রা.) কে বললেন, তোমার পাথর আমার পাথরের পারে রাখ । অতঃপর হযরত উমরকে হযরত আবু বকরের পাথরের পারে পাথর রাখতে বললেন । অতঃপর হযরত উসমানকে হযরত উমরের পাথরের পার্থ পাথর রাখতে বললেন। এরপর ইরশাদ করেন, আমার পর এরাই হবেন খলীফা। আবু যর (রা.) বলেন, উক্ত হাদীসের সনদে কোনো ক্রটি নেই। উপর্ত্ত হাকেম মুসতাদর্রাক গ্রন্থে এমনটাই উল্লেখ করেছেন। বাইহাকী দালাইল গ্রন্থে উক্ত হাদীসকে সহীহ বলেছেন । গ্রন্থকার বলেন, এ হাদীস এবং হযরত উমর ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমার কথার মধ্যে কোনো সংঘর্ষ নেই। কারণ তাদের উদ্দেশ) ও দাবী হলো, নবী করীম (সা.) মৃত্যুর সময় খিলাফত বিষয়ক কোনো সুস্পষ্ট নির্দেশ প্রদান করেননি এবং মৃত্ার পূর্বে যে সকল ইশারা তিনি করেছিলেন, আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নতের উপর আমল করবে। হাকেম (র.) আরবাঘ ইবনে সারিয়া (র.)-এর রেওয়ায়েতে এ হাদীস বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার পর আবু বকর এবং উমর (রা.)-এর ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।