১২৮ তারীখুল খুলাফা লিখলেন- তুমি সুন্দর পত্র দিয়েছ, এসব প্রথা উৎখাতের জন্মই ইসলামের আবির্ভাব । এ পত্রের সাথে যুক্ত একখানা মোড়ানো কাগজের টুকরো দিলাম যা নীল নদে ফেলে দিবে । এ পত্র হযরত আমর বিন আসের হস্তগগত হলে তিনি সেই মোড়ানো কাগজটি খুলেন। তাতে লিখা ছিল- আল্লাহর বান্দা আমিরুল মুমিনীন উমরের পক্ষ হতে নীল নদের অবগতির জন্য প্রশ্ন করছি, তুমি যদি নিজের শক্ষিতে প্রবাহিত হও তবে তুমি আর কখনই প্রবাহিত হওয়ো না। আর যদি আল্লাহ তা'আলা প্রবাহিত করেন তাহলে সেই এক ও অদ্িতীয় মহাশক্তিধর প্রতিপালকের নিকট আমার আবেদন, তেমাকে প্রবাহিত করুন। হযরত আমর বিন আস (রা.) কাগজের টুকরোটি শুকতারা উদয়ের কিছুক্ষণ পূর্বে নীল নদে ফেলে দেন। সকালে ঘুম থেকে উঠে মিসরবাসী দেখল আল্লাহ তা'আলা এক রাতে নীল নদে ষোলো হাত পানির তরঙ্গ সৃষ্টি করেছেন। আর সেদিন থেকে আল্লাহ তাআলা মিসরবাসীর এই প্রথা বন্ধ করে দেন। ইবনে আসাকির তারেক বিন শিহাব থেকে বর্ণনা করেন, জনৈক ব্যক্তি হযরত উমরকে সত্য মিথ্যার মিশ্রণে কিছু কথা বলছিলেন। হযরত উমর কখনো তাকে থামতে বলেন, আবার কখনো বলতে বলেন, অবশেষে সে বলল, আমি আপনাকে যা বলেছি তা সত্য । তবে যে সব কথার প্রেক্ষিতে আমাকে থামতে বলেন তা ছিল মিথ্যা । হযরত হাসান বলেন, কথার মধ্যে মিশ্রিত মিথ্যা অংশটুকু হযরত উমর চিহিত করতে পারতেন। বায়হাকী দালায়েল গ্রন্থে আবু হুদাবা হামসী থেকে বর্ণনা করেন, ইরাকবাসী তাদের গর্ভনরকে পাথর মারার সংবাদ পেয়ে হযরত উমর ক্রোধাৰিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন। সেদিন তার নামায ভুল হওয়ায় নামায পড়ে এ দু'আ করলেন- হে আল্লাহ! তারা নাময গড়মিল করেছে, তাদের প্রতিটি কাজ গড়মিল করে দিন। তাদের প্রতি বন্ ছাকীফ গোত্রের এক ছোকড়াকে চাপিয়ে দিন, যে জাহেলিয়াতের যুগের অত্যাচারের মত তাদেরকে শাসন করবে এবং সে তাদের ভালো কাজ গ্রহণ করবে না এবং খারাপ কাজের শাস্তি ক্ষমা করবে না। গ্রন্থকার বলেন, ছোকড়া বলতে তিনি হাজ্জাজ বিন ইউসুফ ছাকাফীকে বুঝিয়েছেন। ইবনে লাহী'আ বলেন, সে ছোকড়ার তখন জনই হয়নি। অভ্যাস £ ইবনে সাদ আখলিফ বিন কায়েসের বরাত দিয়ে লিখেছেন, আমরা আমিরুল মুমিনীন হযরত উমরের দরজায় বসা ছিলাম । এমন সময়এক বাদীকে ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।