তারীখুল খুলাফা ১২৭ পাহাড়ের দিক থেকে তাদেরকে অবরুদ্ধ করে ফেলেছে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি । আপনাতেই বলে ফেললাম, পাহাড়ের দিকে যাও । এরপর রণাঙ্গন থেকে সারিয়া পত্র নিয়ে এক দূত এলো । পত্রে লেখা ছিল জুমআর দিন দুশমনের সাথে লড়াই চলছিল । এক পর্যায়ে আমরা পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত । এমন সময় ঠিক জুমআর নামাযের সময় আমরা শুনতে পেলাম “সারিয়া পাহাড়ের দিকে যাও” । এ আওয়াজ পেয়ে আমরা পাহাড়ের দিকে গেলাম এবং বিজয় অর্জন করলাম । আমর বিন হারেছ বললেন, সেদিন যারা হযরত উমরকে উন্মাদনায় পেয়েছে বলে মন্তব্য করেছিল তারা বলল, এ সবই উদ্ভট কথা । আবুল কাসিম বিন বুশরান ফাওয়ায়েদ গ্রন্থে ইবনে উমর থেকে বর্ণনা করেন, হযরত উমর জনৈক ব্যক্তিকে নাম জিজ্ঞেস করলে সে বলল, জামরাহ (ক্ফুলিঙ্গ)। তিনি জিজ্ঞেস করলেন, বাবান নাম? সে বলল, শিহাব (অগ্নিশিখা) তিনি প্রশ্ন করলেন, গোত্রের নাম? সে বলল, হরকা (আগুন)। তিনি জানতে চাইলেন, কোথায় থাকঃ সে বলল, হিররাহ (উত্তপ্ত পার্ুরে যমীন) তিনি বললেন, হিররাহ কোথায়? সে জবাব দিল, নাতী (লেলিহান অগ্নিশিখা) । তিনি বললেন, পরিবারের খোজ নাও, তারা পুড়ে মরেছে। সে লোক গিয়ে দেখল সত্যিই তাই)। আগুন লেগে সব পুড়ে গেছে। মালিক প্রমুখ এভাবে বর্ণনা করেছেন। আবুশ শাইখ আল-আসমাত গ্রন্থে কায়েস ইবনে হাজ্জাজ-এর বরাত দিয়ে লিখেছেন, হযরত উমর বিন আস কর্তৃক (মিসর-অনুবাদক) বিজিত হওয়ার পর মিসরবাসী তার নিকট এসে বলল, আমাদের চাষাবাদ নীল নদের প্রবাহের উপর নির্ভরশীল । নীল নদ শুষ্ক হয়ে গেলে প্রাচীন নীতি অনুযায়ী নীল নদের প্রবাহের উপর নির্ভরশীল । মীল নদ শুষ্ক হয়ে গেলে প্রাচীন নীতি অনুযায়ী নীল নদের প্রবাহ বেগমান করতে হয় । হযরত আমর বিন আস বললেন, সে প্রাচীন নীতি কি? তারা বলল, চাদের একাদশতম রজনীতে এক অবিবাহিত যুবতির বাবাকে রাজী করে তাকে উন্নতমানের পোশাক এবং অলংকারাদি পরিয়ে নীল নদে নিক্ষেপ করি । হযরত আমর বললেন, ইসলাম পূর্বের প্রথা রহিত করেছে । অতএব তোমরা তা করতে পারো না। কিছুদিন পর নীল নদের প্রবাহ থেমে গেলে কতিপয় মিসরবাসী হযরত আমর বিন আসের নিষেধাজ্ঞা অমান্য করার মনস্থির করলে হযরত আমার বিন আস বিষয়টি পত্র মারফত আমিরুল মুমিনীন হযরত উমর ফারুক (রা.)-কে অবহিত করলেন। কয়েকদিন পর আমিরুল মুমিনীন হযরত উমর (রা.) জবাবে এ পত্র ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।