Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১২০ তারীখুল খুলাফা উমরকে খলীফা নির্ধারণের জন্য আল্লাহ তা'আলা আপনাকে যদি জিজ্ঞেস করেন তাহলে কি উত্তর দিবেন? তিনি বললেন, বলব লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে খলীফা মনোনীত করেছি । (ইবনে সাদ) হযরত আলী (রা.) বলেন, তোমরা সং লোকদের আলোচনায় হযরত উমরুকে অন্তর্ভুক্ত করতে ভুল না । কারণ বেশিদিন গত হয়নি তার যবান ছিল প্রশাস্তময়। (তাবারানী-আওসাত) ইবনে উমর (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর পর আমরা কাউকে হযরত উমরের চেয়ে অধিক মেধাবী এবং দানশীল আর কাউকে পাইনি ৷ (ইবনে সাদ) ইবনে মাসউদ (রা.) বলেন, হযরত উমরের জ্ঞান পাল্লার এক দিকে আর পৃথিবীর সকল জ্ঞান পাল্লার অপর দিকে তুলে দিলে হযরত উমরের জ্ঞানের পাল্লা ভারি হবে । কারণ জ্ঞানের দশমাংসের নবমাংশ হযরত উমরকে দেয়া হয়েছে। (তাবারানী, হাকিম) হযরত হুযাইফা (রা.) বলেন, পৃথিবীর ইলম হযরত উমরের কোলে লুকিয়ে ছিল। তিনি আরো বলেন, হযরত উমর আল্লাহর পথে নিরাপত্তার কোনো পরোয়া করতেন না । হযরত মুআবিয়া বলেন, হযরত আবু বকর সিদ্দীকের কাছে দুনিয়া ধরা দেয়নি, তিনি এর কামনাও করতেন না । আর হযরত উমরের নিকট দুনিয়া এলেও তিনি তা ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কিন্তু আমরা দুনিয়াকে পেটের মধ্যে নিয়ে ফেলেছি। হযরত জাবের (রা.) বর্ণনা করেন, হযরত উমর ইন্তেকালের পর তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পর হযরত আলী এসে বললেন, রাসূলুল্লাহ (সা.)-এর পর এ কাপড় পরিহিত ব্যক্তির চেয়ে কারো আমল বেশি পছন্দনীয় ছিল না। (হাকেম) হযরত ইবনে মাসউদ (রা.) বলেন, পুণ্যবান লোকদের আলোচনার সময় অবশ্যই হযরত উমরের নাম নিবে । কারণ তিনি আমাদের মধ্যে কুরআনের সবচেয়ে ড় আলেম এবং আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় ফকীহ । (তাবারানী) জনৈক ব্যক্তি হযরত ইবনে আব্বাসকে হযরত আবু বকর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি আপাদমস্তক কল্যাণকর, অতঃপর হযরত উমর জানতে চাইলে তিনি বলেন, তার দৃষ্টাস্ত অত্যন্ত সচেতন পক্ষির ন্যায়, চারণ ক্ষেত্রের প্রতিটি স্থানে যার মনে থাকত এ কথা যে, পাতান জালে পা দিলে ফেঁসে যাব। আবার হযরত আলী সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, দৃঢ়সংকল্প, সামুদ্রিক জ্ঞান, সাহসিকতা এবং বীরত্‌ তার মধ্যে ঢুকে দেয়া হয়েছে। (তাওরিয়াত) ড/৬৮৬৬.2110700119.0010)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।