তারীখুল খুলাফা ১১৯ অনুবাদক) নিয়ে সাধারণত এবং হযরত উমরকে নিয়ে বিশেষত গর্ব করেন । এ ধরনের আরেকটি বৃহত হাদীসটি হযরত আব্বাস (রা.) থেকে বর্ণিত রয়েছে। তাবারানী এবং দাইলামী ফজল .বিন আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, উমর যেখানেই থাক হক তার সাথেই থাকবে । ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ইবনে উমর এবং আবু হুরায়রা থেকে বর্ণনা করেন. একদা রাসূলুল্লাহ (সা.) স্বপ্রের বিবরণ দিতে গিয়ে বলেন, একটি কৃপে বালতি নামানো দেখে আমি কয়েক বালতি উত্তোলন করলাম । আমার পর আবু বকর বালতি নিলেন এবং এক অথবা দুই বালতি উত্তোলন করলেন, কিন্তু তার উত্তোলনে কিছুটা দুর্বলতা ছিল। আল্লাহ তাকে ক্ষমা করেছেন। অতঃপর উমর বালতি ধারণ করলেন এবং এমনভাবে তা উত্তলন করলেন, যা আমি একজন যুবককেও এভাবে উত্তোলন করতে দেখিনি । আর তখন চতুর্দিক থেকে তৃষ্যার্থরা এসে পিপাসা নিবারণ করে। ইমাম নববী তাহযীব গ্রন্থে লিখেছেন, ওলামাগণ উক্ত হাদীসের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে, এটা হযরত আবু বকর সিদ্দীক এবং হযরত উমর ফাক্ষকের খিলাফতের প্রতি ইঙ্গিত । আর হযরত উমরের খিলাফতকালে শরীয়তের অনেক বিধি-বিধান এবং ইসলামের ব্যাপক প্রসার হবে। তাবারানী সদীসা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, উমর ইসলাম গ্রহণের পর থেকে শয়তান তার মুখোমুখি হলে সে মুখ ফিরিয়ে উলটে পড়তো । তাবারানী উবাই বিন কাব থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, জিবরাঈল (আ.) আমাকে বলেন, উমরের ইন্তেকালে ইসলাম রোদন করবে। তাবারানী আওসাত গ্রন্থে আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, যে উমরের সাথে শক্রতা করবে সে আমার সাথে শক্রতা করল । আর যে উমরকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসল । আল্লাহ তা'আলা আরাফাতে অবস্থানরত (হাজীদের-অনুবাদক) নিয়ে সাধারণত এবং হযরত উমরকে নিয়ে বিশেষত গর্ব করেন । সকল নবীর উম্মতের মধ্যে একজন মুহাচ্দিস ছিলেন। আর আমার উম্মতের মুহাদ্দিস হলেন উমর । সাহাবাগণ আরয করলেন, কে মুহাদ্দিস হতে পারে? নবী করীম (সা.) বলেন, যার ভাষায় ফেরেশতাগণ কথা বলেন । এর সূত্রগুলো বিশুদ্ধ । হযরত উমর সম্পর্কে সাহাবা এবং সলফে সালেহিনদের অভিমত £ হযরত আবু বকর সিদ্দীক (রা.) বলেন, আমার নিকট হযরত উমরের চেয়ে প্রিয়তম আর কেউ নেই। (ইবনে আসাকির) ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।